শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সীতাকুণ্ড স্বামী কারাগারে, গৃহবধূকে তুলে নিয়ে করেন দলবদ্ধ সর্বনাশ

সীতাকুণ্ড স্বামী কারাগারে, গৃহবধূকে তুলে নিয়ে করেন দলবদ্ধ সর্বনাশ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউপির মকবুল রহমান জুট মিল এলাকায় গৃহবধূকে গণধর্ষণে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার রাতে একই ইউপির মিজিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের চান্দগাঁও ক্যাম্পে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ। গ্রেফতাররা হলেন- মো. সাদ্দাম হোসেন ও মো. জাহেদ ওরফে মোস্তফা জাহেদ।

র‍্যাব জানায়, বাড়বকুণ্ডের হাশেম নগর এলাকায় একটি ভাড়া বাসায় দুই সন্তান নিয়ে থাকতেন ওই গৃহবধূ। সম্প্রতি একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান তার স্বামী। ফলে সন্তানদের নিয়ে বাবার বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুরে চলে যান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় দুষ্কৃতিকারীরা বাসায় ঢুকে নিয়ে যাচ্ছে মালামাল- এমন সংবাদে দ্রুত বাসায় ফেরেন তিনি। ফিরে বাসার দরজা খোলা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান এবং দুষ্কৃতিকারীরা তার দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে বুঝতে পারেন। সেই মালামাল ফিরিয়ে আনতে একইদিন রাত ১২টার দিকে ভাগনে ও ফুফাতো ভাইয়ের ছেলেকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ এলাকায় তাদের পথরোধ করেন একদল দুষ্কৃতিকারী। তারা গৃহবধূসহ তিনজনকেই মারধর করেন। পরে বাড়বকুণ্ড ইউপির মকবুল রহমান জুট মিল এলাকার রেললাইনের পাশের একটি ঝুপড়ি ঘরে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন এবং তার ভাগনে ও ফুফাতো ভাইয়ের ছেলেকে পুনরায় মারধর করেন।

গৃহবধূর সর্বনাশের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করেন দুষ্কৃতিকারীরা। পরে রাত ২টার দিকে নানা হুমকি-ধমকি দিয়ে পালিয়ে যান। যাওয়ার সময় তিনজনের সঙ্গে থাকা তিনটি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা নিয়ে যান। পরে গৃহবধূর ভাই বিষয়টি জেনে তাকে সেখান থেকে উদ্ধারের পর সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন। ওই ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো একজনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, মামলার ১৩ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে প্রধান আসামি সাদ্দাম হোসেন ও তিন নম্বর আসামি জাহেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের একই থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com