শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভৈরবে  আলোচিত নৌডাকাত গ্রেফতার

ভৈরবে  আলোচিত নৌডাকাত গ্রেফতার

 বিশেষ প্রতিনিধিঃ
 বন্দরনগরী ভৈরবে আগানগর ইউনিয়নের লুন্দিয়া খলা পাড়ার হেলাল মিয়ার ইটাখলার উত্তর পাড়ে থেকে গতকাল ডাকাতির ঘটনায় একটি নৌকা উদ্ধার করে ভৈরব নৌ পুলিশ ইউনিট। উক্ত ঘটনায় সহিদ মিয়া (৩৮) নামে একজন কে গ্রেফতার করে ভৈরব নৌ পুলিশ ইউনিট। এসময় সহিদ মিয়ার ঘর থেকে দেশীয় অস্ত্র,টর্চলাইট ও ডাকাতি কাজে ব্যবহৃত নৌকাসহ গ্রেফতার করেছে নৌ- থানা পুলিশ। সহিদ মিয়া আগানগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফজলু মিয়ার ছেলে বলে জানা যায়।
সে উক্ত উক্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার বলেও জানা যায়। ঘটনাসূত্রে জানা যায় যে, গতকাল ৩১শে জুলাই রবিবার ভৈরব পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মী গণ নিকলী হাওর ভ্রমনে যায়। ফিরতে পথে তাদের নৌকাটি লুন্দিয়া আসলে ৭/৮/ জনের একটি ডাকাত দল নৌকায় হামলা চালিয়ে ১৪ টি স্মার্ট ফোন ও প্রায় ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় কামাল নামে এক ছাত্রলীগ কর্মীকে মারাত্মক মারধর করে। ডাকাতির কবলে পড়া ছাত্রলীগ নেতা মুন্না বলেন গ্রেফতার হওয়া সহিদ ডাকাতির সময় উপস্থিত ছিল। সহিদই কামাল কে রাম দা দিয়ে আঘাত করে। ডাকাতির ঘটনায় সহিদ বলেন আমি একজন ইউপি সদস্য।
আমি ডাকাতি করিনি। একটি কুচক্রী মহল আমাকে ফাসিয়ে দিয়েছে। এবিষয়ে ভৈরব নৌ পুলিশ ইউনিটের উপ পরিদর্শক রাসেল আহমেদ জানান গতকাল ডাকাতির ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে আজ ১ আগস্ট অভিযান পরিচালনা করে ডাকাতি কাজে ব্যবহৃত নৌকাটি উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত ঘটনায় সম্পৃক্ত সন্দেহ ভাজন সহিদ নামে একজন কে গ্রেফতার করে নিয়ে থানায় নিয়ে আসি। ডাকাতির ঘটনায় মাকসুদুল হাসান মুন্না বাদী হয়ে একটি মামলা দায়ের করে। উপপরিদর্শক রাসেল আহমেদ আরও জানান ৮জন কে আসামী করে মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৬ জন কে এজাহার নামীয় ও ২ জন অজ্ঞাত নামা আসামী করা হয়েছে।মামলা প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত সহিদ কে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com