শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আনন্দ স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক করেছে সংসদীয় কমিটি

আনন্দ স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক করেছে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক
দেশের আট থেকে চৌদ্দ বছরের যেসব শিশুর বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায়নি বা প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে পারেনি তাদের জন্য প্রতিষ্ঠা করা হয় ‘আনন্দ স্কুল’ বা রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্প। এই আনন্দ স্কুল নিয়ে প্রতারণা শুরু করেছে একটি চক্র। তারা চাকুরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে এবং জনগণকে সচেতন করতে বলেছে সংসদীয় কমিটি।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। বৈঠকে সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান নিজেই বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, একটি চক্র আনন্দ স্কুলের নামে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। এরপর চাকুরি প্রার্থীদের কাছ থেকে কৌশলে অর্থ আদায় করছে। পুলিশ ভেরিফিকেশন ও চাকুরি নিশ্চিত করার জন্য তাদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সতর্কতা থাকার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি।

কমিটি সূত্র জানায়, ওই বৈঠকে আনন্দ স্কুলের নিয়োগ কার্যক্রম নিয়ে যেসব ভিত্তিহীন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। আর প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ফিজিবিলিটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পার্বত্য এলাকায় ইউএনডিপি-সিএইচটিডিএফ পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তালিকা পুনরায় যাচাইপূর্বক দ্রুততার সাথে শিক্ষকদের গেজেট প্রকাশ করে বেতন-ভাতা প্রদান কার্যক্রম চালু রাখার তাগিদ দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য শিরীন আখতার, মো. জোয়াহেরুল ইসলাম ও ফেরদৌসী ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com