শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খোলা বাজারে সর্বোচ্চ দাম ডলারের, কমল টাকার মান

খোলা বাজারে সর্বোচ্চ দাম ডলারের, কমল টাকার মান

নিজস্ব প্রতিবেদক
সহ ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও বেড়েছে ডলারের দাম। কার্ব মার্কেট বা খোলা বাজারে এক ডলার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ১১৪ থেকে ১১৫ টাকা। দেশের ইতিহাসে এই প্রথম ডলারের দাম এত বেড়েছে। এর আগে, গত ২৬ জুলাই ডলারের দাম বেড়ে ১১২ টাকা হয়।
এমন পরিস্থিতির মধ্যে ডলারের বিপরীতে টাকার মান কমাল ৩০ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক। সোমবার আন্তঃব্যাংকে প্রতি ডলার ৯৫ টাকা (৯৪ টাকা ৯৫ পয়সা) দরে বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নানা পদক্ষেপের পরও খোলা বাজারে ডলারের সরবরাহ কম থাকাই এই দাম বৃদ্ধির কারণ। মতিঝিল এলাকার খোলা বাজারের একাধিক ডলার বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এদিকে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থার অভিযানের পর খোলাবাজারে ডলার ক্রেতার সংকট রয়েছে। চাহিদার তূলনায় সরবরাহ কম হওয়ায় ডলারের দাম বেড়েছে সর্বোচ্চ পর্যায়ে।

বিক্রেতারা বলছেন, ক্রেতা কমলেও ডলারের সরবরাহ কমেছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এর আগে ডলার কিনতে কোনো কাগজ দেখাতে হতো না খোলাবাজারে। এখন এক্সচেঞ্জ হাউজ থেকেও ডলার কিনতে দেখাতে হচ্ছে পাসপোর্ট।

গুলশান-২ এর কর্নিকা মানি এক্সচেঞ্জের দায়িত্বরত কর্মী জানান, সোমবার সর্বোচ্চ ১১৫ টাকায় বিক্রি হয়েছে। তবে এখন ডলার নেই। চাইলে অন্য হাউজ থেকে এনে দিতে হবে।
আজ আন্তঃব্যাংকে প্রতি ডলারের বিনিময়মূল্য ৯৪ টাকা ৭০ পয়সা। কিছু কিছু বাণিজ্যিক ব্যাংকে ১০৭ থেকে ১০৮ টাকা পর্যন্ত মূল্যে নগদ ডলার বিক্রি হচ্ছে।

মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. হেলাল উদ্দিন বলেন, এখন ডলার সংকট আগের মতোই রয়েছে। অভিযান শুরুর পর থেকে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। এখন চাইলেও যে কেউ এক্সচেঞ্জ হাউজগুলো থেকে ডলার নিতে পারছে না। এখন অবশ্যই পাসপোর্ট দেখাতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডলারের বাড়তি চাহিদা সামলাতে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com