শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিপরীতে লঞ্চে দ্বিগুণ ভাড়া হচ্ছে না, প্রজ্ঞাপন বুধবার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিপরীতে লঞ্চে দ্বিগুণ ভাড়া হচ্ছে না, প্রজ্ঞাপন বুধবার

নিজস্ব প্রতিবেদক:
লঞ্চ মালিকরা দ্বিগুণভাবে প্রস্তাব জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে (বি আইডব্লিউটিএ) একটি চিঠি দেয়। কিন্তু লঞ্চের ভাড়া দ্বিগুণ হচ্ছে না এমনটা সাফ জানিয়ে দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল। তবে লঞ্চের ভাড়া কত হচ্ছে তা জানিয়ে আগামী বুধবার প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চের ভাড়া পুনর্নিধারণে নৌ-পরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে।
সেই কমিটি ভাড়া পুনর্নিধারণ করে জমা দিলে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আজ সোমবার লঞ্চ মালিকদের নিয়ে এক বৈঠক শেষে এসব তথ্য জানান নৌ পরিবহন সচিব।
বৈঠক শেষে নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল বলেন , কমিটি আজকের মধ্যেই ভাড়ার হার ঠিক করবে। এরপর ১০ আগস্ট এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে ভাড়া পুনর্নিধারণে গঠিত সাত সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌস আলমকে। সদস্যসচিব করা হয়েছে বি আইডব্লিউটিএর পরিচালক রফিকুল ইসলামকে। কমিটির অন্য সদস্যের মধ্যে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বি আইডব্লিউটিএর প্রতিনিধি রাখা হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চমালিকেরা লঞ্চভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেন। লঞ্চভাড়া প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটার ২ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬০ পয়সা করার প্রস্তাব দেন। এ ছাড়া ১০০ কিলোমিটার পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকার জায়গায় ৪ টাকার প্রস্তাব করেন।

এ বিষয়ে নৌ পরিবহনসচিব মোস্তফা কামাল বলেন, যাত্রীর লঞ্চভাড়া দ্বিগুণ করার যে প্রস্তাব মালিক সমিতি দিয়েছে তা অযৌক্তিক। ভাড়া এত বাড়ানো হবে না; আরো কম হবে। ভাড়া পুনর্নিধারণের আগপর্যন্ত বর্তমান ভাড়া কার্যকর থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com