শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফেসবুক-ইউটিউবে নিরাপদ কনটেন্ট তৈরিতে নীতিমালা জরুরি’

ফেসবুক-ইউটিউবে নিরাপদ কনটেন্ট তৈরিতে নীতিমালা জরুরি’

নিজস্ব প্রতিবেদক:

ফেসবুক ও ইউটিউবে নিরাপদ কনটেন্ট তৈরির জন্য নীতিমালা প্রণয়ন জরুরি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার (১৩ আগস্ট) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কার্যালয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ফেসবুক, ইউটিউব যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে তৈরি কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলে। বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সেগুলোর কোনো কোনো ক্ষেত্রে সামঞ্জস্য নেই। এ সব প্ল্যাটফর্মে নিরাপদ কনটেন্ট নিশ্চিত করার জন্য নীতিমালা প্রণয়ন জরুরি।

অনুষ্ঠানে ডিজিটাল, সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফরমবিষয়ক নীতিমালাকে শিল্পবান্ধব করার দাবি জানান উদ্যোক্তারা। তবে, এ বিষয়ে বিটিআরসি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভিন্ন নীতিমালার কারণে ভবিষ্যতে জটিলতা তৈরি হওয়ার শঙ্কা করেন বক্তারা।

এ বিষয়ে মোস্তাফা জব্বার বলেন, টেলিভিশন, রেডিওসহ সম্প্রচার মাধ্যমগুলো তদারকির দায়িত্ব তথ্যমন্ত্রণালয়ের। সোশ্যাল মিডিয়াসহ ইন্টারনেটভিত্তিক ওটিটি প্ল্যাটফর্মসহ অন্যান্য মাধ্যমের দায়িত্ব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের। তাই দুটি বিষয় ভিন্ন এখতিয়ারভুক্ত হওয়ায় দুই মন্ত্রণালয় আলাদাভাবে নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে।

এ সময় মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, এ-সংক্রান্ত নীতিমালার খসড়া সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই প্রস্তুত করা হয়েছে। তারপরও সবার মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন করে চূড়ান্ত নীতিমালা তৈরির চেষ্টা করা হবে।

এফবিসিসিআইয়ের মহাপরিচালক মোহাম্মদ মাহফুজুল হকের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ব্যারিস্টার রাশনা ইমাম, এফবিসিসিআইয়ের পরিচালক সৈয়দ আলমাস কবির, বিটিআরসির মহাপরিচালক (সিস্টেম ও সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, ফেসবুকের মূল কোম্পানি ম্যাটার পাবলিক পলিসি বাংলাদেশের প্রধান শাবনাজ রশিদ দিয়া, বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির সহপ্রতিষ্ঠাতা ও এর পরিচালক নাভিদুল হক, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com