শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে এগিয়ে যেতে চাই: মেয়র তাপস

বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে এগিয়ে যেতে চাই: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে এগিয়ে যেতে চান ডিএসসিসি মেয়র তাপস।

শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে এগিয়ে যেতে চান বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার সকালে বনানী কবরস্থানে ১৫ আগস্ট হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সমাধিতে সপরিবারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, আজকে আমাদের যে শোক সেই শোককে শক্তিতে পরিণত করে, জাতির পিতা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে এগিয়ে চলেছে। সেটাই আমাদের বড় প্রাপ্তি এবং জাতির পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিকে চিরদিনের জন্য বাংলার মাটি হতে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করে মেয়র তাপস বলেন, আমরা জানি খুনি চক্র এখনো সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, যুদ্ধাপরাধী সেই প্রতিক্রিশাশীল শক্তি এখনও সোচ্চার রয়েছে। আমাদের প্রত্যয় থাকবে তাদেরকে এই বাংলার মাটি থেকে চিরদিনের জন্য নির্মূল করার। আমরা আশা করি, সে লক্ষ্যে জাতি ঐক্যবদ্ধ থাকবে।

ডিএসসিসি মেয়র এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্ট কাল রাতে শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করেন। এর আগে, তিনি সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এবং পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য সচিব হিসেবে পরিষদের ব্যানারেও ধানমন্ডি ৩২ নম্বর ও বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ডিএসসিসি মেয়রের সহধর্মিণী আফরিন তাপস, মেয়রের দুই সন্তান – শেখ ফজলে নাওয়াল ও শেখ ফজলে নাশওয়ান, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ করপোরেশনের সকল বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com