জেলা গোয়ান্দা পুলিশের অভিযানে –
আবুল কালাম আজাদ বিশেষ প্রতিনিঁধি (কক্সবাজার
কক্সবাজার জেলার গোয়েন্দা শাখার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ০১টি প্রাইভেটকার ১৯,হাজার পিস ইয়াবাসহ ০৬ মাদক পাচারকারীকে আটক করা করেছে ।
পুলিশ সূত্রে জানা গেছে
গতকাল সোমবার (১৫ আগষ্ট )
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদে ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে কক্সবাজারের কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্ট এলাকায় অভিযান চালায় এ সময় ০১টি মিনি প্রাইভেটকারও ইয়াবাসহ আটক করা হয় ।
পরে কারে তল্লাশি ও আটককৃতদেরকে জিঙ্গাসাবাদ করা হয়,।
প্রাথমিকভাবে গাড়ির চালক এবং মাদক পরিবহন চক্রের অপর তিন সদস্যরা জিজ্ঞাসাবাদে অস্বীকার করলে পুলিশের সন্দেহ হলে ওয়ার্কসপে মেকানিকের সহায়তায় গাড়ীর বিভিন্ন অংশ খুলে পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশির এক পর্যায় গাড়ির নীচে বিশেষ কায়দায় বক্সের লুকিয়ে রাখা ১৯,০০০ (ঊনিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করতে সক্ষম হয় পুলিশ ।
পুলিশ আরো জানায়
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে আরো জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেয়া তথ্যের সূত্র ধরে জব্দকৃত ইয়াবা রিসিভ করার জন্য পথে অপেক্ষামান চক্রের অন্য দুইজন মাদক কারবারী সদস্যকে কৌশলে গ্রেফতার করে পুলিশ ।গ্রেফতারকৃত হল ০১। রফিক (২৪), পিতা-লোকমান হাকিম, ২। সিদ্দিক(৪০), পিতা- আলী আহমদ, উভয় সাং- মৌলভীপাড়া, ৩। সৈয়দ নুর (২৬), পিতা-জাফর আলমের, ৪। সৈয়দ উল্লাহ, পিতা- আব্দু শুকুরের, উভয় সাং-নাজিরপাড়া, ৫। ইব্রাহিম (২০),পিতা-ছৈয়দুর রহমান,সাং নোয়াখালীপাড়া, সর্ব থানা- টেকনাফ ৬। ওসমান (৩০),পিতা- মৃত শাহ আলম, সাং-পূর্ব নিজপাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিছেন ।
Leave a Reply