যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুলাউড়ায়  ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

কুলাউড়ায়  ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

 মৌলভীবাজার প্রতিনিধি
সোমবার (১৫ আগস্ট) মৌলভীবাজার জেলার  কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে কুলাউড়া থানার এসআই মোঃ এনামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার ১৩ নং কর্মধা ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার থেকে ৬শ ২ পিস ইয়াবা সহ মনু মিয়া (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে কুলাউড়াসহ আশপাশের বিভিন্ন উপজেলার মাদকসেবীদের কাছে সরবরাহ করতেন।
মাদক ব্যবসায়ী মনু মিয়া গ্রেফতারের খবর এলাকায় জানাজানি হলে হায়দগঞ্জ বাজারের সাধারণ মানুষ আনন্দ মিছিল করে পুলিশকে ধন্যবাদ জানান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুলাউড়া থানা পুলিশের একটি চৌকস দল মনু মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com