শিরোনাম :
সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গবি শিক্ষার্থীদের মানববন্ধন তিনদফা দাবিতে

গবি শিক্ষার্থীদের মানববন্ধন তিনদফা দাবিতে

গবি প্রতিনিধি :
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুলে দেওয়াসহ কেন্দ্রীয় ছাত্র সংসদের (গাকসু) গঠনতন্ত্রের পুনরায় সংশোধনীর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ আগস্ট) তিনদফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও প্রশাসনিক কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন তারা।

শিক্ষার্থীদের তিনদফা দাবি

১. গঠনতন্ত্রের ১১ নম্বর অনুচ্ছেদটি সংশোধন করে সার্টিফিকেট অনুযায়ী নির্দিষ্ট বয়সসীমা (২৮ বছর) পর্যন্ত মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের নির্বাচনে প্রার্থিতার সুযোগ দিতে হবে।

২. বিশ্ববিদ্যালয়ের সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুলে দিতে হবে।

৩. বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের উপস্থিতিতে পুনরায় আলোচনা সভা করে হ্যাঁ-না ভোটের মাধ্যমে গঠনতন্ত্রের সংশোধনী পাস করতে হবে।

অবস্থানরত একজন শিক্ষার্থী বলেন, কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রের সংশোধনী বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য যে যোগ্য নেতৃত্ব আসা দরকার, এই সংশোধনী তার অন্তরায়। সুষ্ঠু রাজনীতি চর্চা করার জন্য এই সংশোধনী বাতিল করতে হবে এবং শিক্ষার্থীদের সঙ্গে পুনরায় মতবিনিময় সভার আয়োজন করে আবারো সংশোধন করার দাবি জানাচ্ছি আমরা।

উক্ত বিষয়ে ছাত্র উপদেষ্টা ও সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মদ মোকাম্মেল বলেন, সংশোধনী নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় যেকোনো বিষয়ে সবার মতামত দেওয়ার সুযোগ ছিল। এমনকি তখন লিখিত মতামত দেওয়ারও সুযোগ ছিল। তখন তো এমন দাবি ওঠেনি।

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবি বা সমস্যা থাকতে পারে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সংশোধন করতে গেলে ট্রাস্টি বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে হবে। আর আলোচনায় বসা মানে দীর্ঘ সময়ের ব্যাপার। আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com