আবুল কালাম আজাদ, কক্সবাজার
কক্সবাজারের লোহাগাড়াতে আমিরাবাদের খৈয়ারকুলে রাতের আধারে দৃর্বৃত্তের দেয়া আগুনে সি.এন.জি গাড়ি পুড়ে ছাই হয়েছে । এতে অনুমানিক সাড় ৫ লাখ টাকারও বেশী ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার পক্ষ হতে জানা গেছে । এ ব্যাপারে দেখার কেউ নেই
১৫ আগষ্ট গভীর রাতে সিএনজিতে এই আগুনের ঘটনা ঘটেছে ।
সিএনজির মালিক শাহাদাত বলেন আমি
প্রতিদিনের ন্যায় রাত ১০ টায় বাড়ির আঙ্গিনায় সিএনজি রেখে বাড়িতে ঘুমিয়ে যায় হঠাৎ লোকজনের উচ্চস্বরে আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখি আমার সিএনজিতে আগুন জ্বলতেছে ।
বাড়ির মালিক জেসমিন আক্তার জানান রাত ১টা ৩০ মিনিটের সময় গায়ে গরম অনূভূত হলে ঘুম ভেঙে যাই. চোখ খুলে দেখি বাড়ির উপরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে বাহির হয়ে দেখি সিএনজিতে আগুন চিৎকার করলে লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শরফুদ্দীন শরফু জানান শোকাবহ ১৫ আগষ্টে আমার এলাকায় এই ধরনের ন্যাক্কার জনক ঘটনায় আমি বিস্মিত. প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি অপরাধী কে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করা হউক। স্থানীয়দের ধারনা চুরি করে নিয়ে যেতে না পেরে গাড়ীতে আগুন দেয় দুর্বৃত্তরা ।
লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে অপরাধী কে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply