যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুর পূবাইলে ইয়াবাসহ রোহিঙ্গা নারী ও তার স্বামী গ্রেফতার

গাজীপুর পূবাইলে ইয়াবাসহ রোহিঙ্গা নারী ও তার স্বামী গ্রেফতার

শাহীন সরকার পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরে পূবাইলে রোহিঙ্গা নারী ও তার স্বামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) রাত ৯টায় গাজীপুর মহানগরের পুবাইল থানার বসুগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান আতিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, রোহিঙ্গা নারী মুন্নি (২৭) ও তার স্বামী স্থানীয় বসুগাঁও এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রেজাউল সরকার (৩১)। রেজাউল সরকার ও মুন্নির ছোট বোন ছমিরা (২৫) প্রায় দুই বছর আগে ৩ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়। তখন এ ঘটনায় তাদের বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। এ মামলায় গ্রেফতারের পর পাঁচ মাস আগে রেজাউল ও ছামিরা জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পাওয়ার পর তারা আবার মাদক ব্যবসা শুরু করে।
স্থানীয়রা জানান, পূবাইলের বসুগাঁও এলাকার রেজাউল সরকার প্রায় সাত বছর আগে রোহিঙ্গা নারী মুন্নিকে বিয়ে করেন। এরপর থেকেই স্বামী-স্ত্রী বিভিন্ন মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পূবাইল থানা ও আশাপাশের এলাকায় বিক্রি করে আসছে।
পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান আতিক জানান, শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে রেজাউল করিমের বাসায় অভিযান চালানো হয়। পরে ২৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী মুন্নি ও তার স্বামী রেজাউল সরকারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূবাইল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে এবারের উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির জন্য ২ দিন আগে মুন্নি টেকনাফে বসবাসকারি তার ছোট বোন ছমিরার (২৫) কাছ থেকে সংগ্রহ করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com