শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশ শ্রীলঙ্কার মতো হলে কি ভালো হবে, প্রশ্ন ছাত্রলীগ সভাপতির

দেশ শ্রীলঙ্কার মতো হলে কি ভালো হবে, প্রশ্ন ছাত্রলীগ সভাপতির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় প্রশ্ন করেছেন, যারা বারবার বলেন, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। তাদের বলতে চাই, দেশ শ্রীলঙ্কার মতো হলে কি ভালো হবে? আপনারা বাংলাদেশের বাইরে থাকেন নাকি? আপনারা কথায় কথায় হাসি দিয়ে বলেন, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার পথে।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়াকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবিতে’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রশ্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

জয় বলেন, ২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে খুনি তারেক জিয়ার অপচেষ্টায় এই গ্রেনেড হামলা হয়। সে মামলার রায় হয়েছে। তাকে দ্রুত সময়ে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারেক জিয়াকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান।

তিনি বলেন, ছাত্রলীগ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান সন্ত্রাসমুক্ত করতে কাজ করে যাচ্ছে। দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। আজকে যখন শিক্ষার্থীরা সেশনজটমুক্ত ক্লাস করছে, সে সময় অছাত্রদের সংগঠন দেশবিরোধী ষড়যন্ত্র করে। শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করার জন্য কাজ করছে তারা। স্বাধীনতাবিরোধী চক্র কখনোই সফল হতে পারবে না। কারণ, ‘৭১ সালে এদেশ কীভাবে চলবে, তা নির্ধারণ করা হয়ে গেছে।

বিএনপি- জামায়াত আমলে দেশের মানুষকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি মন্তব্য করে জয় বলেন, অষ্টম শ্রেণির পাঠ্য বইয়ে বিভিন্নভাবে খুনি জিয়ার নামে কথা বলা হয়েছে। আজ শেখ হাসিনার মাধ্যমে জাতি সঠিক ইতিহাস জানতে পারছে।

ঢাবি সভাপতি সনজিত চন্দ্র দাস বিএনপি-জামায়াত জোটকে উদ্দেশ্য করে বলেন, ২১ আগস্টের হামলায় তারা জড়িত না হলে বিবৃতি দিতে পারতো, কিন্তু তারা কোনো বিবৃতি দেয়নি। এটি দুঃখজনক ও কলঙ্কময় অধ্যায়। উল্টো আপনারা হামলাকারীদের পুরস্কৃত করেছেন, পালিয়ে যেতে সহায়তা করেছেন। সেদিন হামলার শিকার নেতাকর্মীদের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে দেননি।

ঢাবি সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মন্ত্রীদের সহায়তা নিয়ে, জঙ্গি সংগঠনকে সম্পৃক্ত করে গ্রেনেড হামলা চালানো হয়েছে। ফলে বিএনপি তার রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com