শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নালিতাবাড়ী শেরপুর কাক দিল নিখোঁজ নারীর খোঁজ

নালিতাবাড়ী শেরপুর কাক দিল নিখোঁজ নারীর খোঁজ

নালিতাবাড়ী প্রতিনিধি:
মরদেহ দেখতে ভিড় এলাকাবাসীর।

কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না গৃহবধূ নাছিমা বেগমকে। বনের মধ্যে কাকের ডাকাডাকি শুনে এগিয়ে যান তাঁর মা গুলেরা বেগম। সেখানে একটি ঝোঁপের মধ্যে উঁকি দিতেই চোখে পড়ে মাটি খুঁড়ে পুঁতে রাখা লাশ।

শেয়ালে টেনে বের করে রাখা হাত-পা দেখে আঁতকে ওঠেন তিনি। তাঁর ডাকচিৎকার শুনে এগিয়ে যান এলাকাবাসী। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া গ্রামের গহিন জঙ্গলে থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ২০ আগস্ট সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন নাছিমা বেগম। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি কাকরকান্দি ইউনিয়নের গ্রাম পুলিশ ও পূর্ব মানিককুড়া গ্রামের বাসিন্দা আমির আলীর স্ত্রী। তাঁদের সংসারে চার সন্তান রয়েছে।

আমির আলী জানান, মানসিক সমস্যা থাকায় প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে আশপাশে যেতেন নাছিমা। কিন্তু গত শনিবার ফিরে আসেনি তাঁর স্ত্রী।

নাছিমার বাবা নাদির আলী বলেন, ‘আমির আলীর প্রথম এবং দ্বিতীয় স্ত্রী একটি করে সন্তান রেখে মারা গেছেন। তৃতীয় স্ত্রী এক সন্তান নিয়ে ঢাকায় থাকেন। নাছিমা আমির আলীর চতুর্থ স্ত্রী। বিয়ের পর থেকে তারা সুখে আছে। বনের আশপাশের অপরাধী চক্র নাছিমাকে হত্যা করে পুঁতে রাখতে পারে।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা ও নিয়ামুল কাউসার জনান, বনের ভেতরে একাধিক জায়গায় জুয়া এবং গাঁজার আসর বসে। এখানে অপরাধীদের আনাগোনা রয়েছে। তাঁদের কেউ নাছিমাকে হত্যা করে থাকতে পারে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, হত্যার কারণ ও অপরাধী শনাক্তে কাজ চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com