নিজস্ব প্রতিবেদক
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার বাদ জুমা সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা পড়ান জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মো. রুহুল আমিন। জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জানা গেছে, জানাজা শেষে মাহবুব তালুকদারের মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বিকালে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
Leave a Reply