শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বন্ধ হতে পারে আইফোন ১১, আইফোন ১৪ লঞ্চ হওয়ার আগেই

বন্ধ হতে পারে আইফোন ১১, আইফোন ১৪ লঞ্চ হওয়ার আগেই

যুগ-যুগান্তর ডেস্ক :
সাধারণত নতুন আইফোন সিরিজ লঞ্চ হলেই পুরোনো মডেলগুলোর দাম কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অ্যাপল। এমনকি বিভিন্ন মডেল বন্ধও করে দেওয়া হয়। সম্প্রতি শোনা যাচ্ছে, আইফোন ১৪ লঞ্চ হওয়ার পর আইফোন ১১ বন্ধ করে দিতে পারে অ্যাপল!
আইফোন সিরিজের সবচেয়ে সস্তা ফোন যদি বলা হয় তাহলে অবশ্যই এই তালিকায় রয়েছে আইফোন ১১। এই ফোনের সঙ্গে রয়েছে আইফোন এক্সআর; যা গতবছরই বন্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞদের ধারণা, এবার পালা আইফোন ১১ এর।

জানা গেছে, এই ফোনের উৎপাদন বন্ধ করে দিতে চলেছে অ্যাপেল, অর্থাৎ উৎপাদিত আইফোন ১১ এর স্টক যতদিন থাকবে ততদিন অবধি বাজারে পাওয়া যাবে আইফোন ১১। নতুন করে আর এই ফোন বানানো হবে না।

আইফোন ১১ বন্ধ হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই ফোনের ব্যবহারকারীরা কী করবেন? তাদের কী আবার নতুন ফোন কিনতে হবে? এ ক্ষেত্রে জানিয়ে রাখি, এই সিদ্ধান্তের প্রভাব আইফোন ১১ ব্যবহারকারীদের উপর পড়বে না। কারণ আইফোন ১১ বন্ধ হলেও সেটির সফটওয়্যার আপগ্রেড করা হবে। এর মানে মডেলটি বন্ধ হলেও আইফোন ১১ এর সম্পূর্ণ নিষ্ক্রিয় হবে না।

অ্যাপেলের আসন্ন আইওএস ১৬ সফটওয়্যারও রোল আউট করা হবে আইফোন ১১ মডেলে। তবে বেশ কিছু আপডেট ও ফিচার্স থেকে বঞ্চিত হতে পারেন ব্যবহারকারীরা। আইফোন ১১ ছাড়াও আইপড-এর একাধিক মডেল-কে অপ্রচলিত ঘোষণা করেছে অ্যাপেল। যেমন আইপড ১৬ জিবি, ৩২ জিবি এবং ৬৪ জিবি পঞ্চম জেনারেশন। খুব শিগগিরই অ্যাপেলের এই প্রোডাক্টগুলোও বাজার থেকে মুছে যেতে চলেছে বলে মনে করছেন অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com