শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নজরুলের ‘পরদেশী মেঘ’ নিয়ে আসছে চাঁদনী

নজরুলের ‘পরদেশী মেঘ’ নিয়ে আসছে চাঁদনী

বিনোদন প্রতিবেদক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘পরদেশী মেঘ’ গানটির কথা হয়তো সবার মনে আছে। এবার এই কালজয়ী গানকে নতুন আঙ্গিকে নিয়ে আসছেন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। কক্সবাজারের মনোরম পরিবেশে গানটির শুটিং হয়েছে।
‘পরদেশী মেঘ’ গানটি আবৃত্তি করেছেন চাঁদনী ও কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী এবং গীতায়োজন করেছে শাহরিয়ার আলম মার্সেল। এছাড়া গানটিতে চাঁদনীর সঙ্গে সহশিল্পী হিসেবে আছে কোরিওগ্রাফার আবু নাঈম। গানটি নৃত্য এবং অভিনয় আঙ্গিকে তৈরি করা হয়েছে।

সম্প্রতি নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ ‘পরদেশী মেঘ’ গানটির চিত্রধারণের কাজ সম্পন্ন করেন।

এ বিষয়ে চাঁদনী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘পরদেশী মেঘ’ গানটি সবারই অনেক পরিচিত। আমার সবচেয়ে প্রিয় একটি গান। রবীন্দ্রনাথ নিয়ে আমরা অনেক কাজ করি কিন্তু নজরুল ইসলামকে নিয়ে সেভাবে কাজ করা হয়নি।

তিনি বলেন, এই গানটিতে যে ভিজুয়াল করা হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে। নজরুলকে নিয়ে হয়তো এভাবে সহজে কেউ কাজ করেনি। আমরা এই প্রজন্মের কথা মাথায় রেখে কাজটি করেছি।

‘জানি না দর্শকের কাছে কেমন লাগবে। একদমই নতুনভাবে করা হয়েছে। কাজটি এমন হয়েছে যে ভিজুয়াল দেখে মনে হচ্ছিল আমরা কোনো চলচ্চিত্রে গান করতে গিয়েছি। নজরুলকে কিভাবে উপস্থাপন করা যায় নতুনত্বভাবে সেটায় আসলে আমাদের যৌথ একটা প্রচেষ্টা। দর্শক দেখলে এখন বুঝতে পারবেন যে এটা কেমন লাগছে। তাদের মতামতেই আসলে বোঝা যাবে যে কেমন হলো।

নির্ঝর চৌধুরী বলেন, গানটিতে দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি পাশ্চাত্যের বাদ্যযন্ত্রও ব্যবহার করা হয়েছে। আশা করছি ব্যতিক্রমধর্মী এই কাজটি সবার ভালো লাগবে।

এদিকে নতুন করে বিভিন্ন নৃত্যানুষ্ঠান ও গানে অংশ নেওয়ার পাশাপাশি অভিনয় শুরু করেছেন চাঁদনী। নিয়াজ চন্দ্রদীপ পরিচালিত ‘অসমাপ্ত চা’ স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্য দিয়ে অভিনয়ের দীর্ঘদিনের বিরতি ভেঙেছেন তিনি।

এরপর আলোচনায় এসেছেন বাংলাদেশ বেতারের ‘তাহাদের কথা’ নাটকে অংশ নিয়ে। সর্বশেষ বিটিভির ‘দুজনার দুটি পথ’ নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন এই অভিনেত্রী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com