নিজস্ব প্রতিবেদক;
বাংলাদেশ জাসদ পাবনা জেলা শাখার কাউন্সিল-২০২২ বাংলাদেশ জাসদ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙার সভাপতিত্বে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক, স্থায়ী কমিটির সদস্য করিম সিকদার, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান কামরুল সহ স্থানীয় নেতৃবৃন্দ। । কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন এ্যাড. নাজমুল কাবী শিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে জনাব নাজমুল হক প্রধান বলেন, ” সাম্প্রদায়িক, জঙ্গী গোষ্ঠীর অপতৎপরতা রুখতে ও মুক্তিযুদ্ধের চেতনার ধারায় বাংলাদেশের রাজনীতিকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা ১৪ দল গঠন করেছিলাম। লক্ষ্য ছিল বাংলাদেশে ত্রুটিপূর্ন নির্বাচন ব্যবস্থাকে বিদায় করে সুষ্ঠ নির্বাচনের ধারায় দেশকে ফিরিয়ে আনা, দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু ২০১৮ সালের নির্বাচন জনগনের সেই প্রত্যাশার বুকে পেরেক ঠুকেছে। দেশে আজ লুটপাটের উৎসব চলছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এই উৎসব চলতে দেয়া যায় না। জনগন এটা কখনোই মেনে নেবে না। সরকারকে বলবো লুটেরাদের আইনের আওতায় আনেন, দেশের সম্পদ উদ্ধার করেন। দেশের রাজনৈতিক, সামাজিক শক্তি সমূহের সাথে আলাপ করে দেশে গ্রহন যোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।”
কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙাকে সভাপতি, আল মাহমুদ নিটুকে সহ সভাপতি, এডভোকেট নাজমুল কাবী শিন্টুকে সাধারণ সম্পাদক, নূর উজ জামান খোকনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আফসিন হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পাবনা জেলা কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply