শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

করোনার সময় অক্সিজেনের মূল্যটা বুঝেছি : শিক্ষামন্ত্রী

করোনার সময় অক্সিজেনের মূল্যটা বুঝেছি : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘অক্সিজেন যে পাচ্ছি– তা সচেতনভাবে কতটা মনে রাখি? করোনা অতিমারির সময় অক্সিজেনের মূল্যটা বুঝেছি। একটা হিসাব বলছে– একজন মানুষ প্রতিদিন প্রায় ৫৫০ লিটার বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে। আমরা প্রতিদিন ১১ হাজার লিটারের মতো বায়ু গ্রহণ করি, তার মধ্যে বিশুদ্ধ অক্সিজেন ৫৫০ লিটার।

‘একজন মানুষের প্রতিদিন যত অক্সিজেনের প্রয়োজন তা যদি সিলিন্ডারজাতভাবে পেতে হতো, কত টাকা লাগতো? প্রতিদিন প্রায় ৮০০ ডলার লাগতো। তার মানে ৭০ হাজার টাকার কম নয়।’

আজ শনিবার রাজধানীর নটরডেম কলেজে ‘নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব’ আয়োজিত ‘প্রতিদিন প্রকৃতির সৌন্দর্যকে ভালোবাসুন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রকৃতি, বন, পরিবেশ- এ নিয়েই আমাদের জীবন। আমরা বাতাসের মধ্যে থাকি কিন্তু বাতাস যতক্ষণ বন্ধ না হয়, ততক্ষণ টের পাই না। আমরা এত পারমাণবিক অস্ত্র তৈরি করেছি, যা সারা বিশ্বকে বহুবার ধ্বংস করতে পারে, কিন্তু জীবনের জন্য অত্যাবশ্যক অক্সিজেন তৈরি করতে পারিনি।’

তিনি বলেন, ‘আমরা ভাবতে পারি, প্রতিদিন যে অক্সিজেন আমরা বিনা পয়সায় পেয়ে যাচ্ছি, তা কিন্তু প্রকৃতি আমাদের দিচ্ছে। একইসঙ্গে গাছের কথা বলি— গাছ শুধু অক্সিজেন দিচ্ছে তাই নয়, কার্বন-ডাই অক্সাইড নিচ্ছে। তাহলে এর চেয়ে পরম বন্ধু আর কে হতে পারে? বলা হয়ে থাকে খাবার না খেয়ে ২১ দিন থাকা যায়, পানি পান না করে দিন তিনেক থাকা যায়, কিন্তু অক্সিজেন ছাড়া মিনিট তিনেক। আমরা কতজন তা মনে করে গাছ লাগাই?’

‘গাছের যত্ন নিতে হবে। একইসঙ্গে পানির আধার– পুকুর, নদী, খালসহ সব জলাধারের যত্ন নিতে হবে। আমরা খুবই বেখেয়ালিভাবে যেখানে-সেখানে আবর্জনা ফেলি। প্রত্যেকে যদি নিজের ময়লাটা সঠিক জায়গায় ফেলি তাহলে পৃথিবীতে একটি বিশাল কাজ হয়ে যায়। গাছের ক্ষেত্রেও যতটুকু অক্সিজেন গ্রহণ করি, ততটুকু যত্ন যেন আমরা নিই।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com