মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।
পঞ্চগড়ে’র তেঁতুলিয়া উপজেলায় মোছাঃ মাসুদা আক্তার আরফী(৭) নামের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ ওমর আলী (৪৫) নামের একজনকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ । আটক ওমর আলীর বর্তমানে তেঁতুলিয়া উপজেলার ১নং ইউনিয়নের সিদ্দিকনগর গ্রামে বসবাস করছেন । এবং তিনি লালমনিরহাট জেলার, কালিগঞ্জ থানার, কাকিনা ইউনিয়নের, কুমারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে । পেশায় ভ্যান চালক । রবিবার (১১-সেপ্টেম্বর) রাত আনুমানিক আটটার সময় তাকে পুলিশ আটক করে । প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোছাঃ মাসুদা আক্তার আরফী(৭) উপজেলার ৪নং শালবাহান ইউনিয়নের তালুকবাড়ি এলাকার বাসিন্দা মোঃ আলমাস আলীর মেয়ে । তার নানির অসুস্থতার খবর পেয়ে নানিকে দেখতে মা-বাবা সাথে তারা দুই বোন ১নং সদর ইউনিয়নের সিদ্দিকনগর গ্রামে নানির বাড়ি আসেন । ভিকটিমের মা মোছাঃ হালিমা খাতুন বলেন, স্বামী আলমাস আলী ও দুই শিশু কন্যা মোছাঃ মাসুদা আক্তার আরফী , মোছাঃ মাহফুজা আক্তারকে সাথে নিয়ে সকাল আনুমানিক সাড়ে এগারোটার সময় সিদ্দিকনগর বাবার বাড়ি বেড়াতে আসি । আমার বাবার বাড়ি ও ওমর আলীর বাড়ি পাশাপাশি হওয়ায় সন্ধ্যা আনুমানিক ছয়টার সময় মাসুদা, মাহফুজা ও ওমর আলীর বাড়িতে তার মেয়ে মীম আক্তার (৬) সহ একসাথে খেলা করছিল । আশেপাশে কেউ না থাকায় ওমর আলী সুযোগ বুঝে মাহফুজা ও তার মেয়ে মীমকে সিগারেট আনতে দোকানে পাঠিয়ে দিয়ে মাসুদা আক্তারকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে । এ সময় মাসুদা চিৎকার চেঁচামেচি করলে ওমর আলী তাকে ছেড়ে দেয় ।আমার মেয়ে আমাকে বিষয়টি অবগত করলে আমি আইনের আশ্রয় নিয়েছে । এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওমর আলী (৪৫) একজনকে আটক করা হয়েছে । এ বিষয়ে ভিটকিমের মা বাদী হয়ে থানায় এজাহার জমা দিয়েছে । সকল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামীকে আদালতে প্রেরণ করা হবে ।
Leave a Reply