আবুল কালাম আজাদ
কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রধারী এক ব্যাক্তিকে আটক করা হয়েছে । পুলিশের বিশেষ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকাতে দিবাগত গভীর রাতে অভিযান চালায় এ সময়ে বিদেশী অস্ত্র ও গোলাসহ তাকে গ্রেফতার করা হয় ।
আসামী কক্সবাজারের টেকনাফের বাসিন্দা রশিদ আহামদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), ।
তার কাছ হতে এ সময় ০১ (এক) টি লোডেড বিদেশী পিস্তল ও ০২ (দুই) রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছেন
Leave a Reply