নিজস্ব প্রতিবেদকঃ
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতার অভাব দেখা দিয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: বিডিকম, জুট স্পিনার্স, স্ট্যান্ডার্ড সিরামিকস এবং সি পার্ল।
তথ্য মতে, বিডিকমের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ৩৬.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৯.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯.৯০ টাকায়। এ হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
জুট স্পিনার্সের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ২২৭.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৪৭.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪৭.৬০ টাকায়। এ হিসাবে কোম্পানিটির শেয়ার দর ১৯.৯০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ১৪৭.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৫১.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬১.৮০ টাকায়। এ হিসাবে কোম্পানিটির শেয়ার দর ১৩.৯০ টাকা বা ৯.৪০ শতাংশ বেড়েছে।
সি পার্লের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ৮৫.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮৯.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৪ টাকায়। এ হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৮.৫০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
Leave a Reply