শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশিকে ২০৭ ফেরার সুযোগ দিতে বাহরাইনকে অনুরোধ

বাংলাদেশিকে ২০৭ ফেরার সুযোগ দিতে বাহরাইনকে অনুরোধ

কূটনৈতিক প্রতিবেদক
আরো ২০৭ বাংলাদেশিকে বাহরাইনে ফেরার সুযোগ দিতে বাহরাইন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে সরকার। ওই বাংলাদেশিরা কভিড মহামারির কারণে বাংলাদেশে আটকা পড়েছেন। বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম গতকাল সোমবার বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও প্রশাসনিকবিষয়ক আন্ডার সেক্রেটারি ড. মুহাম্মদ আলী বাহজাদের সঙ্গে সাক্ষাৎ করে ২০৭ বাংলাদেশির তালিকা হস্তান্তর করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত ফ্যামিলি ভিসার ব্যাপারেও আলোচনা করেন।

তিনি এ সম্পর্কিত ১৫০ জনের তালিকা হস্তান্তর করেন। তিনি দ্রুততম সময়ে ১৫০ জনকে বাহরাইনে তাদের পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানান। বাহরাইনের আন্ডার সেক্রেটারি বাংলাদেশের রাষ্ট্রদূতকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বাহরাইনে বাংলাদেশ দূতাবাস জানায়, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও প্রশাসনিকবিষয়ক আন্ডার সেক্রেটারির সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসারসহ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও ভিসা সহজীকরণের বিষয়ে কথা বলেন। রাষ্ট্রদূত কভিডকালীন বাহরাইন সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রার সাফল্যগাথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত ইসলাম কভিডকালীন সময়ে আটকে পড়া ১৬১ জন প্রবাসীদেরকে ফিরিয়ে আনার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

আন্ডার সেক্রেটারি ড. বাহজাদ ‘মানামা ডায়ালগে’ অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে বাহরাইন সফরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির আমন্ত্রণের বিষয়টি স্মরণ করিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত নজরুল ইসলাম মানামা ডায়ালগের ফাঁকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম বাংলাদেশে বাহরাইনের দূতাবাস স্থাপনের আহ্বান জানান। তিনি বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের জন্য ‘ডিপ্লোম্যাটিক প্লট’ বরাদ্দের অনুরোধ জানান। রাষ্ট্রদূত বাহরাইনের বাদশাহর দেওয়া জমিতে বাংলাদেশ সরকারের অর্থায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশ স্কুল নির্মাণ প্রকল্পের বিষয়ে তাঁকে অবহিত করেন এবং এ ব্যাপারে তার সহযোগিতা কামনা করেন।

আন্ডার সেক্রেটারি বাহজাদ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন এবং বাহরাইনের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা বলেন। এ ছাড়া তিনি রাষ্ট্রদূতের সঙ্গে একমত পোষণ করে দু’দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন এবং এ লক্ষ্যে তার প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com