বিনোদন প্রতিবেদক:
এবারের শারদীয় দুর্গাপূজা বেশ ধুমধাম করেই পালন করছেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পূজায় তাকে দেখা গেছে নিত্য নতুন সাজে। তার সেসব সাজের ছবি ভক্তরা বেশ পছন্দ করেছেন।
আজ দুর্গাপূজার বিজয়া দশমী। দশমীতে লাল শাড়িতে সেজেছেন ‘পরান’ খ্যাত এ অভিনেত্রী।
সপ্তমীতে শুভেচ্ছা জানিয়ে মিম ফেসবুকে লিখেছিলেন, ‘এবারের পূজা আমার জন্যে এক অন্যরকম অনুভূতি। শাখা, সিঁদুর, জামদানি শাড়ি, আলতা পরানো হাতে প্রথমবার বরণ করলাম দেবী দুর্গাকে! শরতের কাশফুল আর নিজের নতুন সাজ সবকিছুতেই কেমন যেন একটা স্নিগ্ধতা! আশা করি সবার পূজা এরকম সুন্দর কাটবে’।
Leave a Reply