শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রথম শুটিংয়ে পূর্ণিমা

প্রথম শুটিংয়ে পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক:

ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ক্যামেরার সামনে দাঁড়াননি তারকা অভিনেত্রী পূর্ণিমা। অবশেষে সেই বিরতি ভাঙতে চলেছেন তিনি। আজ রোববার ‘আহারে জীবন’ সিনেমার দৃশ্যধারণে অংশ নেবেন তিনি। এটি পরিচালনা করছেন ছটকু আহমেদ।

সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। প্রথম পর্যায়ের শুটিং হবে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে। চলবে টানা কয়েক দিন।

এতে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আহারে জীবন’ সিনেমার গল্প অসাধারণ। দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন, এটি তেমনই গল্পের সিনেমা। তা ছাড়া ছটকু আহমেদ ভাই একজন গুণী নির্মাতা। তাঁর নির্মিত অনেক কালজয়ী সিনেমা রয়েছে। এমন একজন নির্মাতার সিনেমায় কাজ করতে যাচ্ছি, এটা ভালো লাগার বিষয়। এ সিনেমায় আমার বন্ধু ফেরদৌসও অভিনয় করছেন। সব মিলিয়ে কাজটি ভালো হবে আশা করছি।’

 

করোনাকালীন ঘটে যাওয়া বিভিন্ন পরিস্থিতি নিয়ে নির্মিতব্য এই সিনেমায় পূর্ণিমা-ফেরদৗস ছাড়া আরও অভিনয় করবেন ওমর সানী, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রত প্রমুখ।

এদিকে পূর্ণিমা অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমা। গাঙচিলে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস, আর জ্যামে আরিফিন শুভ। সিনেমা দুটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com