শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গায়ক আকবরের পা কেটে ফেলা হয়েছে

গায়ক আকবরের পা কেটে ফেলা হয়েছে

বিনোদন প্রতিবেদক:

গায়ক আকবর গুরুতর অসুস্থ। বর্তমানে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি আছেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় অবশেষে তার ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

রোববার (১৬ অক্টোবর) বিকেল ৫টা ৩০ মিনিটে আকবরকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়েছে।

আকবরের স্ত্রী কানিজ ফাতেমা আরটিভি নিউজকে জানান, এই কয়েক দিন ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন। কিন্তু তার (আকবর) পা রাখা সম্ভব হচ্ছে না, কেটে ফেলে দিতে হচ্ছে। সবাই তার (আকবর) জন্য দোয়া করবেন।

তিনি আরও জানান, ডাক্তাররা আমাকে আশ্বস্ত করেছেন। আশা করছি, খুব ভালোভাবেই অপারেশন সম্পন্ন হবে।

এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে গায়ক আকবরকে। হাসপাতাল কর্তৃপক্ষ এই গায়কের চিকিৎসায় সহযোগিতা করছে। আকবরের চিকিৎসার দায়িত্বে আছেন অধ্যাপক ডা. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, যশোরের রিকশাচালক আকবর আলি গাজী। আজ থেকে প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান তিনি। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গানটির অডিও-ভিডিও দুটোই ছিল সুপারহিট। দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে জীবনের। অনেক বছর ধরেই দুরবস্থা চলছে। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও ফের ভাগ্যের পরিহাসে সংকটের মুখোমুখি আকবর। সুস্থ হয়ে আবারও সবাইকে গানে মাতাবেন, এমনটাই প্রত্যাশা তার পরিবারের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com