শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিচারপতি মানিকের ওপর হামলা: ১১ নাগরিকের বিবৃতি

বিচারপতি মানিকের ওপর হামলা: ১১ নাগরিকের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক:
অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। ফাইল ছবি

সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ১১ জন বিশিষ্ট নাগরিক। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করা ১১ জন নাগরিক হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, অধ্যাপক অনুপম সেন, ডা. সারওয়ার আলী, সাংবাদিক আবেদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, সাংবাদিক শাহরিয়ার কবীর, অধ্যাপক মুনতাসীর মামুন, কবি ড. মুহাম্মদ সামাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, কাজী মুকুল ও আবৃত্তিশিল্পী আহকমউল্লাহ।

বিবৃতিতে তারা বলেন, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক অপশক্তির যোগসাজশে দেশে বিশৃঙ্খলা সৃষ্ট এই হামলার মূল লক্ষ্য। মুখে গণতন্ত্রের কথা বললেও চিহ্নিত হামলাকারীরা যে প্রকৃতপক্ষে গণতন্ত্র এবং ভিন্নমতকে ধারণ করে না, এ সত্য নতুন করে আবার প্রমাণিত হলো। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নামে কার্যত এই আন্দোলন মুক্তিযুদ্ধ ও মুক্তবুদ্ধি বিরোধী একটি অপকৌশল।

বিবৃতিতে গ্রেপ্তারকৃত হামলাকারীদের দ্রুত বিচারিক আদালতে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি দেশবাসীকে যেকোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে একটি মিছিল থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা চালানো হয়। এসময় তার গাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার দেহরক্ষী রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। মামলায় বিএনপির ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়। এ ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় ইতোমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com