শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইলন মাস্কের সাবেক প্রেমিকা অ্যাম্বার হার্ডের টুইটার অ্যাকাউন্ট গায়েব

ইলন মাস্কের সাবেক প্রেমিকা অ্যাম্বার হার্ডের টুইটার অ্যাকাউন্ট গায়েব

বিনোদন ডেস্ক:
ইলন মাস্কের সঙ্গে অ্যাম্বার হার্ড- ফাইল ফটো

টেসলা প্রধান ইলন মাস্ক টুইটার দায়িত্ব বুঝে নেয়ার পর এই প্লাটফর্ম থেকে হঠাৎ গায়েব হয়ে গেছে হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের অ্যাকাউন্ট। বৃহস্পতিবার থেকে অ্যাম্বার হার্ডের অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় দেখতে পাচ্ছেন ব্যবহারাকারীরা। তিনি নিজেই সেটি মুছে ফেলেছেন, নাকি সেখানে ইলন মাস্কের কোনো হাত আছে, তা নিয়ে চলছে নানা জল্পনা।
মাস্কের সাবেক প্রেমিকা ৩৬ বছর বয়সী অ্যাম্বার হার্ডের অফিসিয়াল অ্যাকাউন্ট “হ্যাশট্যাগ রিয়াল অ্যাম্বার হার্ড” এখন নিষ্ক্রিয়। টুইটারে তার প্রোফাইল অনুসন্ধান করলে দেখাচ্ছে “অ্যাকাউন্টির অস্তিত্ব নেই; অন্যকিছু খুঁজুন”।

এ বিষয়ে অ্যাম্বার হার্ড বা টুইটারের কোনো প্রতিনিধি জবাব দেননি। টুইটারে না থাকলেও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সচল রয়েছে হার্ডের।

এদিকে অ্যাম্বার হার্ডের অ্যাকাউন্ট মুছে ফেলা নিয়ে রসিকতাও করছেন ব্যবহারকারীরা। হলিউড তারকা ও প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে হার্ডের মানহানির মামলার মূল সাক্ষী মরগান ট্রেমেইন লিখেছেন, হুম, মনে হয় কেউ তার সাবেক প্রেমিককে ব্যক্তিগত অ্যাকাউন্ট ও মেসেজে ঢুকতে দিতে চায়নি।

অভিনেতা জনি ডেপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ইলন মাস্কের সঙ্গে সম্পর্কে জড়ান হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ২০১৬ সালে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাকারে এ সম্পর্কের কথা স্বীকার করেন তিনি। ২০১৮ সাল পর্যন্ত এক সঙ্গে ছিলেন ইলন-অ্যাম্বার। তবে গুঞ্জন রয়েছে, ইলন মাস্কের সঙ্গে পরকীয়ার কারণে জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় অ্যাম্বার হার্ডের।

উল্লেখ্য, সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতে টুইটার কিনে নেন টেসলা এবং স্পেসএক্স কোম্পানির প্রধান ইলন মাস্ক। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, টুইটারে মাস্কের দখল ঘিরে আরো কয়েকজন তারকা এই প্লাটফর্ম ছাড়ার ঘোষণা দিয়েছেন। তালিকায় রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী ও উপস্থাপক জামিলা জামিল, ব্রিটিশ-আমেরিকান অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক অ্যালেক্স উইনটার এবং আমেরিকান টেলিভিশন স্ক্রিপ্ট রাইটার সন্ধ্যা রাইমস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com