যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিচারকের সঙ্গে পিপির অসৌজন্যমূলক আচরণ কলঙ্ক: হাইকোর্ট

বিচারকের সঙ্গে পিপির অসৌজন্যমূলক আচরণ কলঙ্ক: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে হুমকি ও তার সঙ্গে পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিনের অসৌজন্যমূলক আচরণের ঘটনা বিচার বিভাগের জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই মন্তব্য করেন। এর আগে আদালত নির্দেশে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন করেন পিপি খান মো. আলাউদ্দিন। পরে আদালত তাকে সতর্ক করে ক্ষমা করে দেন।

আদালতে পিপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা, সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল, আইনজীবী নাহিদ সুলতানা যুথি,রবিউল আলম বুদু ও আবুল হোসেন।

শুনানিকালে আদালত পিরোজপুরের পিপিকে উদ্দেশ্য করে বলেন, আপনি কোন সাধারণ আইনজীবী নন। আপনি পিরোজপুরের পিপি, আইনজীবী নেতা। আপনারা যদি বিচারককে, আদালতকে সম্মান না করেন তাহলে তো সাধারণ মানুষ সম্মান করবে না। আর যদি আদালতের প্রতি, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা উঠে যায়, তাহলে তো কেউ বাঁচবেন না। আমরা যদি আপনার আচরণ অনুমোদন করি তাহলে সাধারণ মানুষের মাঝে কী ম্যাসেজ যাবে? বিচারকের সঙ্গে আপনার এই আচরণের কারণে যে ক্ষতি হয়েছে, তার খেসারত দিতে হবে। আপনার আচরণের কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে বিচার বিভাগের অনেক ক্ষতি হয়ে গেছে। আপনারও তো অনেক ক্ষতি হয়ে গেছে। এটা তো আপনার জীবনের বড় দুর্ঘটনা। একজন বিচারকের সঙ্গে পিপি যে আচরণ করেছেন তা রাষ্ট্রের জন্য কলঙ্ক। বিচার বিভাগের জন্য কলঙ্ক। এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।

আদালত আরও বলেন, আদালত শক্তি প্রদর্শনের জায়গা নয়। এখানে যত বিনয়ী হবেন তত বড় হতে পারবেন। এখন যদি আপনাকে আমরা ৬ মাসের জন্য আইন পেশা থেকে বিরত থাকার আদেশ দেই তখন কী হবে?

এ পর্যায়ে উপস্থিত সিনিয়র আইনজীবীরা আদালতকে বলেন, আমরা তার পক্ষ হয়ে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।
তখন আদালত পিপিকে এজলাসের ডায়াসের সামনে ডাকেন। এসময় পিপি আদালতকে বলেন, আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে আর এ ধরনের আচরণ করব না। পরে আদালত তাকে সতর্ক করে ক্ষমা করে দেন।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর পিরোজপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মো. নোমান পিপির বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ এনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দেন।

ওই চিঠিতে বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন সম্প্রতি সময়ে তার পিপিশীপের কর্তৃত্ব প্রদর্শনের চেষ্টায় পিরোজপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেন্সিতে কর্মরত অন্যান্য ম্যাজিস্ট্রেটদের সঙ্গেও প্রকাশ্য এজলাসে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ তোলা হয়।

পরে প্রধান বিচারপতির নির্দেশে ওই চিঠির আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি হাইকোর্টে পাঠায় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপট এ ঘটনায় পিপিকে তলব করেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় তিনি মঙ্গলবার আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com