শিরোনাম :
চাঁদপুরে জাল প্যাকেট তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা দিনাজপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা: মূল তিন আসামি গ্রেফতার গাজীপুর শ্রীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, ৫ এসএসসি পরীক্ষার্থী আহত ফেনীতে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা ফেনীতে ৮০০ যাত্রী নিয়ে ৬ ঘণ্টা আটকে ছিল চট্টলা এক্সপ্রেস সুনামগঞ্জে সড়ক ভেঙে হাওরে ঢুকছে পানি কক্সবাজারে বজ্রপাতে নিহত ১, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ন্যায়বিচার থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

রংপুরপ্রতিনিধি:

রংপুর যৌতুক না দেওয়ায় স্ত্রী সুলতানা পারভিনকে হত্যার অভিযোগে সোহেল রানা ওরফে শরিফুল নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্ক করে ২০১৫ সালে নগরীর ধাপ আটিয়াটারি মহল্লায় অহেদ আলীর ছেলে সোহেল রানা ওরফে শরিফুলের সঙ্গে একই এলাকার সুজামিয়ার মেয়ে সুলতানা পারভিনের বিয়ে হয়। দু’বছর সংসারের পর সোহেল সুলতানার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে। সুলতানার দরিদ্র বাবা টাকা দিতে পাারবেন না জানালে তাকে প্রায়ই নির্যাতন করতো সোহেল। ২০১৭ সালের ২৮ জুন যৌতুকের দাবিতে আবারও সুলতানাকে মারধর কওে সোহেল। পরে গভীর রাতে স্ত্রীকে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে এসে শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়ির অদূরে একটি পাটক্ষেতে ফেলে চলে যায় সে।

এ ঘটনায় নিহত সুলতানার বাবা সুজা মিয়া বাদী হয়ে রংপুর কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেফতার করলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে এসআই মহিবুল ইসলাম আসামি সোহেল রানার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামিকে মৃত্যুদন্ডের আদেশ দেন আদালতের বিচারক। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পিপি রফিক হাসনাইন রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান। অন্যদিকে নিহত সুলতানা পারভিনের বাবা সুজা মিয়াও রায়ে সন্তোষ প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com