যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফায়ার সেফটি এন্ড সিকিউরিটি এক্সপো এর সংবাদ সম্মেলন

ফায়ার সেফটি এন্ড সিকিউরিটি এক্সপো এর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৮ম ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি এন্ড সিকিউরিটি এক্সপো ২০২২ আয়োজন করছে ইসাব।
রবিবার (২০শে নভেম্বর) এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইলেট্রনিক্স সেফটি এন্ড সিকিউরিটি এসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)।

২৪শে নভেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি থাকবেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি।

দুপুর ১.৩০টা ফায়ার ফাইটারদের লাইভ ডেমনস্ট্রেশন, দুপুর ৩টায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ।
২৫ নভেম্বর সকাল ১০টায় সেমিনারে প্রধান অতিথি থাকবেন মাননীয় শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সন্ধ্যা ৬.৩০ টায় ইসাব সেফটি একসিলেন্স এওয়ার্ড ২০২২। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রি ডাঃ মোঃ এনামুর রহমান।

সম্মানিত অতিধি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি, এমফিল ও বিশেষ অতিথি থাকবেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমীন হেলালী।

২৬ নভেম্বর সকাল ১০.৩০টায় গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা উত্তরের মেয়র জনাব আতিকুল ইসলাম। বিকেল ৩টায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।

এ বছরের আয়োজনের সীতাকুণ্ড কন্টেইনার ডিপোর অগ্নিদূরঘটনায় নিহত ১৩ জন অগ্নিবীরকে সম্মাননা এবং তাঁদের পরিবার কে আর্থিক উপহার প্রদান করা হবে বলে জানানো হয়েছে আজকের সংবাদ সম্মেলনে।

আজকের সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন ইলেট্রনিক্স সেফটি এন্ড সিকিউরিটি এসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) এর সভাপতি জহির উদ্দিন বাবর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com