শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডিএমপি ,বিএনপিকে ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি

ডিএমপি ,বিএনপিকে ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

বিএনপিকে ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে ডিএমপিতে বরাবর গত ২০ নভেম্বর আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে।

ডিএমপির চিঠিতে বলা হয়েছে, নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করলে যানজট ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি হবে বিধায় অনুমতি দেওয়া যাচ্ছে না। ডিএমপির চিঠিতে, সমাবেশের জন্য আগামী ১০ ডিসেম্বর (শনিবার) বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সময় উল্লেখ করা হয়েছে। সমাবেশ শুরুর দুই ঘণ্টা আগে লোকজন সমাবেশস্থলে আসতে পারবে।

আজ মঙ্গলবার ডিএমপি কমিশনারের পক্ষে উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেন সাক্ষরিত চিঠিতে জানানো হয়, সমাবেশের যাবতীয় কার্যক্রম সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। উদ্যানের বাইরে কোথাও লোকসমাগম হওয়া যাবে না। এমনকি উদ্যানের বাইরে মাইক, লাউডস্পিকার কিংবা প্রজেক্টরও স্থাপন করা যাবে না।

মিছিল সহকারে সমাবেশস্থলে আসা যাবে না। পতাকা, ব্যানার বা ফেস্টুন ব্যবহারের আড়ালে কোনো ধরনের লাঠি সোটা বা রড আনা যাবে না।

আয়োজকদের নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশের অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ভেহিকল স্ক্যানার ও সার্চ মিরর বসিয়ে যানবাহন তল্লাশির ব্যবস্থা করতে বলা হয় ডিএমপির চিঠিতে।

আয়োজকদের নিজস্ব ব্যবস্থাপনায় ভালো রেজুলেশনের সিসি ক্যামেরাও স্থাপন করতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি। তবে ডিএমপির পাঠানো চিঠিতে বলা হয়, এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বিএনপিকে।

এ ছাড়া এসব শর্ত ভঙ্গ করা হলে তাৎক্ষণিক অনুমতির আদেশ বাতিল হবে। তাছাড়া কোনো কারণ দর্শানো ছাড়াই অনুমতি বাতিলের ক্ষমতা থাকবে ডিএমপির হাতে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com