শিরোনাম :
সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার লামায় পর্যটন ও নিরাপত্তা আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গুজরাট বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে মোদি বললেন, ‘গণতন্ত্রের উৎসবের’ জন্য অভিনন্দন

গুজরাট বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে মোদি বললেন, ‘গণতন্ত্রের উৎসবের’ জন্য অভিনন্দন

মনোয়ার ইমাম

ভোটদানের পর মোদি তাঁর কালি মাখা আঙুল দেখান।

গুজরাট বিধানসভা নির্বাচনে আজ সোমবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদের নিশান পাবলিক স্কুল কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আহমেদাবাদে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট কেন্দ্রে উপস্থিত ভোটার ও নির্বাচন কমিশনকে এই ‘গণতন্ত্রের উৎসবের’ জন্য অভিনন্দন জানান মোদি। রাজ্যের জনসাধারণকে ভোট দানের আহ্বানও জানান তিনি। খবর- এনডিটিভি।

পরে সাংবাদিকদের বলেন, গুজরাট, হিমাচল প্রদেশ ও দিল্লির ভোটাররা এই ‘গণতন্ত্রের উৎসব’ অনেক উৎসাহ-উদ্দীপনা ও আশা নিয়ে উদযাপন করছেন। আমি এই ভোট উৎসবের জন্য দেশের মানুষকে অভিনন্দন জানাচ্ছি। দারুণভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকেও অভিনন্দন। গণতন্ত্রের এই ঐতিহ্য বিশ্বে আমাদের সম্মান বাড়াচ্ছে।

ভোটদান শেষে তিনি ভোট কেন্দ্রের অদূরে অবস্থিত তাঁর ভাই সোমা মোদির বাড়িতে যান।

গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয় আজ স্থানীয় সময় সকাল ৮টায়। ভোটগ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

গুজরাটে মোট আসন ১৮২টি। দ্বিতীয় দফায় ৯৩টি আসনে ভোট হচ্ছে। উত্তর ও মধ্য গুজরাটের ১৪টি জেলায় এই ভোটগ্রহণ চলছে। ৬১টি দলের ৮৩৩ জন প্রার্থী ভোটে লড়ছেন। দুই কোটি ৫১ লাখ ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গত ১ ডিসেম্বর কচ্ছ, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটে প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয়। এতে ৬৩ দশমিক ৩১ শতাংশ ভোটার ভোট দেন।

আগামী ৮ ডিসেম্বর একসঙ্গে গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com