শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে বলাৎকারের সময় বিশেষ অঙ্গ কামড়ে ছিঁড়ে দিল প্রতিবন্ধী

ফরিদপুরে বলাৎকারের সময় বিশেষ অঙ্গ কামড়ে ছিঁড়ে দিল প্রতিবন্ধী

নাজমুল হাসান নিরব,

ফরিদপুরের বোয়ালমারীতে বলাৎকার করায় সময় আজাদ মোল্যা নামে এক স্কুল দপ্তরির পুরুষাঙ্গ কামড়ে ছিঁড়ে ফেলেছে এক প্রতিবন্ধী কিশোর।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাবু মোল্যা বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিকদের।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বর্নিচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আজাদ মোল্যা একই গ্রামের এক প্রতিবন্ধীকে বলাৎকার করে। এ সময় ওই প্রতিবন্ধী ক্ষেপে গিয়ে আজাদের পুরুষাঙ্গে কামড় দিয়ে অনেকটাই ছিড়ে ফেলে।তিনি গ্রামের জামাল মোল্যার ছেলে।

স্থানীয়রা আহত আজাদকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ওইদিনই তাকে ঢাকায় রেফার করা হয়।তবে এ ঘটনায় দপ্তরী আজাদের পরিবারের কারো বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সানোয়ার করিম বলেন, স্কুলের কর্মচারী আজাদ বলাৎকারের ঘটনা ঘটিয়েছে বলে বিদ্যালয়ের সাবেক সভাপতি জানিয়েছে। এর বেশি কিছু বলতে চাননি তিনি।সাংবাদিকদের এড়িয়ে যান।

বর্নিচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও মধুবর্নি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুজ্জামান বলেন, আমি ঢাকায় আছি। তবে মোবাইল ফোনে ঘটনাটি শুনেছি আজাদ খারাপ কাজ করেছে।

ময়না ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাবু মোল্যা আরো বলেন, আজাদকে আহত অবস্থায় ফরিদপুর আনা হয়েছিল, সেখান থেকে ঢাকায় নেওয়া হয়েছে। তাকে অপারেশন করা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব মুঠোফোনে বলেন, এ ঘটনা শুনে রাতে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তবে, পুলিশের পক্ষ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। বিস্তারিত জানার পর আপনাদের জানানো যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com