শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিনেত্রী সেক্স সিম্বল’ উপাধি নিয়ে বিপর্যস্ত ছিলো বিপাশার জীবন

অভিনেত্রী সেক্স সিম্বল’ উপাধি নিয়ে বিপর্যস্ত ছিলো বিপাশার জীবন

বিনোদন ডেস্ক :
বিপাশা বসু

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। তার আগে আগে বলিউডের কোনও অভিনেত্রীকে ক্যামেরারে সামনে খোলামেলা সাহসী দৃশ্য করতে দেখা যায়নি। ২০০১ সালে মুক্তি পাওয়া থ্রিলার সিনেমা ‘আজনবি’ দিয়ে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেন বিপাশা। যদিও ছবিটিতে অভিনয়ের চেয়ে দর্শকদের দৃষ্টি গিয়ে পড়েছিল এই অভিনেত্রীর শরীরের দিকে।
‘আজনবি’ সিনেমায় অভিনয়ের চেয়ে শরীর বেশি নজরে পড়ায় ‘সেক্স সিম্বল’ তকমা পান বিপাশা বসু। আর এই তকমা নিয়ে অনেক আক্ষেপ ছিল অভিনেত্রীর। একবার সিমি গেরিওয়ালের চ্যাট শোয়ে এসে সেকথা জানান বিপাশা। তিনি বলেন, ভারতের মতো দেশে যদি তোমাকে ‘সেক্স সিম্বল’ তকমা দেওয়া হয়, তাহলে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না।

বিপাশা বলেন, প্রতিটি সিনেমায় ভিন্ন চরিত্রে অভিনয় করেছি, কিন্তু লোকে দেখতে পেলো আমার যৌন আবেদন। আমি বুঝি না কেন! তবে এখন এই বিষয়টা মেনে নিয়েছি।

তিনি আরো বলেন, এখন এটাকে আমি প্রশংসা হিসেবেই ধরি। সবসময়ে বলি ১৮০ বছর বয়স হলে কিংবা যতদিন বেঁচে থাকব ততদিন আমাকে আবেদনময়ী হয়ে থাকতে হবে। বিষয়টি বলিউডে যেভাবে দেখা হয়, হলিউডে কিন্তু তা নয়!

‘সেক্স সিম্বল’ তকমার জন্য ভারতের জয়পুরেও একবার হয়রানির শিকার হতে হয় বিপাশা বসুকে। এক রেস্তরাঁয় সেখানকার এক কর্মী হঠাৎ তার শরীর স্পর্শ করেন। বিপাশা রেগে ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। এসব নিয়ে বিপর্যস্ত হয়ে উঠেছিল বিপাশার জীবন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com