শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নির জামিন শুনানিতে হাইকোর্টের অপারগতা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নির জামিন শুনানিতে হাইকোর্টের অপারগতা

নিজস্ব প্রতিবেদক:

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিক ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার তার জামিন আবেদনটি শুনতে অপারগতা জানান। এদিন আদালতে মিন্নির পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দা নাসরিন ও জামিউল হক ফয়সাল।

গত বছরের ১৬ অক্টোবর বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
মিন্নি বর্তমানে কাশিমপুরের কারাগারে আছেন। তিনি তার আইনজীবী জেড আই খান পান্না ও এএম জামিউল হক ফয়সালের মাধ্যমে জামিন আবেদনটি জমা দিয়ে জানান, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। বরং তিনি তার স্বামী রিফাতকে বাঁচানোর চেষ্টা করেছিলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে (২৫) একদল যুবক কুপিয়ে হত্যা করে।

আলোচিত এই হত্যা মামলায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। একই বছরের ৪ অক্টোবর ৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। আর ৬ অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com