শিরোনাম :
পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি পশ্চিমবঙ্গের আনন্দবাজারের চোখে ৮ কারণে মমতার পতন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১ কালীগঞ্জে সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন (এমপি) আলীকদমের দুর্গম পাহাড়ে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন সাবেক অন্তর্বর্তী সরকারের ড. ইউনূস কর্মকাণ্ড তদন্তে রিট মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারীকে টেনেহিঁচড়ে নেয়া সেই শিক্ষকের মৃত্যু

নারীকে টেনেহিঁচড়ে নেয়া সেই শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গাড়িচাপা দেওয়ার পর নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সেই সাবেক শিক্ষক মারা গেছেন। ঐ শিক্ষকের নাম মোহাম্মদ আজহার জাফর শাহ।
ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক এই শিক্ষককে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, জাফর শাহকে সাড়ে ৩টার দিকে ঢামেকের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে বলে মৃত ঘোষণা করেন।

গত বছরের ২ ডিসেম্বর শাহবাগ এলাকায় তার গাড়ির বাম্পারে আটকে রুবিনা আক্তার নামে এক নারী মারা যান। গাড়িতে আটকে যাওয়ার পর ওই নারী চিৎকার করেন। কিন্তু ঐ শিক্ষক গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া করে নীলক্ষেত মোড়ের কাছে গাড়িটি থামান। কিন্তু তার আগেই মারা যান রুবিনা। এরপর আশপাশে থাকা লোকজন ঐ শিক্ষককে মারধর করলে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০০৭ সালে শিক্ষার্থীরা আজহার জাফর শাহের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ দেয় কর্তৃপক্ষের কাছে। বিভিন্ন সময় পরীক্ষায় নম্বর দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

এসব অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত কমিটি করা হয় এবং জাফর শাহকে কারণ দর্শাতে বলা হয়। কিন্তু তিনি আত্মপক্ষ সমর্থন করেননি, নোটিশেরও জবাব দেননি। তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলেও শর্ত পূরণ করতে না পারায় পুনরায় সহকারী অধ্যাপক পদে পদাবনতি দেওয়া হয়। ১০ বছর পর ২০১৭ সালের ২৭ এপ্রিল সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী জাফর শাহকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com