শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুন্দর বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়োর দাবিতে মানববন্ধন

সুন্দর বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়োর দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

‘নারায়ণগঞ্জ শহরকে হকার ও যানজট মুক্ত করো, সুন্দর বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ো- এই স্লোগানকে সামনে রেখে ৫টি দাবি উল্লেখ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ তাদের দাবি জানিয়ে লিফলেট বিতরণ করেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ‘চাষাঢ়া পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলার ছেড়ে দেওয়া জায়গা দ্রুত পাকা করণ করতে হবে, মৌমিতা বাসসহ সকল অবৈধ ষ্ট্যান্ড উচ্ছেদ করতে হবে, বঙ্গবন্ধু সড়ক, মীরজুমলা রোড, শায়েস্তা খাঁন সড়ক, শহীদ সোহরাওয়ার্দী রোড, সিরাজউদ্দৌলা সড়ক ও ফুটপাথ হকার মুক্ত কর এবয় প্রকৃত হকারদের পুর্নবাসন কর, ব্যাটারী চালিত রিক্সা,অটো, মিশুক চলাচল আইনি শৃঙ্খলায় আনতে হবে, ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মোটরসাইকেল সড়ক ও ফুটপাথে রাখা নিষিদ্ধ করতে হবে।’

মানববন্ধনে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নুরউদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, জাসদ সভাপতি মোহর আলী চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উপদেষ্ঠা অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, সহ-সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বাবুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, মো. হোসেন কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহেদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক শিপলু, সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবীর খোকন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সম্পাদক মন্ডলীর সদস্য ওলি আহমেদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, সুলতান, লিটন, মোস্তফা কামল, মহিলা নেত্রী হালিমা আক্তার বিথী প্রমুখ।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উপদেষ্টা অ্যাড. মাহবুবুর রহমান মাসুম বলেন, আমাদের সুন্দর এই নারায়ণগঞ্জে কোনো সন্ত্রাস থাকবে না, এখানে কোনো যানজট থাকবে না, এখানে ফুটপাত মুক্ত থাকবে। আমরা এটাই স্বপ্ন দেখি, বাহিরে থেকে মানুষ আসবে আমাদের এমন নারায়ণগঞ্জ দেখবে এটাই চাই।

নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নুরউদ্দিন বলেন, নারায়ণগঞ্জ একটি অবহেলিত শহর। এটাকে ধনী জেলা হিসেবে গণ্য করা হয়। রাষ্ট্রের কোষাগারে যে আয় হয় তার ২৮ শতাংশ নারায়ণগঞ্জ থেকে হয়। তবুও নারায়ণগঞ্জ অবহেলার শিকার হয়। আমরা চাই একটা সুন্দর নারায়ণগঞ্জ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com