শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর উত্তরা-টঙ্গী সড়কে তীব্র যানজট, বিকেলে আরও বাড়ার শঙ্কা

রাজধানীর উত্তরা-টঙ্গী সড়কে তীব্র যানজট, বিকেলে আরও বাড়ার শঙ্কা

 

নিজস্ব প্রতিবেদক

উত্তরা থেকে টঙ্গী সড়কে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিকেলের দিকে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যানজটের কারণে বনানী, বিমানবন্দর, উত্তরা ও টঙ্গী এলাকায় যাতায়াত করা যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে তাদের।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, উত্তরার যানজট অপ্রত্যাশিত নয়। কারণ আগামীকাল (শুক্রবার) থেকে তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এজন্য দেশ-বিদেশের মুসল্লিরা দলে দলে তুরাগ তীরে যাচ্ছেন। উত্তরা এলাকায় গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল সকাল বনানী থেকে বিমানবন্দর হয়ে উত্তরা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। সময় বাড়ার সঙ্গে বনানী ও বিমানবন্দর এলাকায় যানজট কিছুটা কমলেও উত্তরা ও টঙ্গী এলাকায় এখনো তীব্র যানজট রয়েছে। ফলে অনেকে যাত্রী গণপরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন।

 

সকাল ৯টায় টঙ্গী থেকে রওনা হয়ে কুড়িল বিশ্বরোড এলাকায় বেলা ১১টায় পৌঁছান মো. আমিরুল। তিনি বলেন, সকাল ৯টায় টঙ্গী থেকে রওনা হয়েছিলাম কুড়িলের উদ্দেশ্যে। কিন্তু যানজটের কারণে বিমানবন্দর পর্যন্ত হাঁটতে হয়েছে। পরে বাসে করে কুড়িল আসি। আসার সময় দেখলাম, শত শত যানবাহন রাস্তায় আটকে আছে।

যাত্রাবাড়ী থেকে গাজীপুর চৌরস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাসের চালক বাবলা বিমানবন্দরে সব যাত্রী নামিয়ে দিয়েছেন এসেছেন। তিনি বলেন, আজ থেকে দুয়েক দিন গাজীপুর যাওয়া যাবে না। সকালেই গাড়ি নিয়ে যেতে না পেরে সব যাত্রী বিমানবন্দর এলাকায় নামিয়ে দিয়ে আবার যাত্রাবাড়ী চলে যাচ্ছি। না হলে উত্তরার যানজটে কয়েক ঘণ্টা বসে থাকতে হতো।.

 

উত্তরা-টঙ্গী এলাকার যানজট নিয়ে ডিএমপির ট্রাফিকের উত্তরা বিভাগের পশ্চিম-পূর্ব জোনের দায়িত্বরতরা বলছেন, উত্তরা থেকে টঙ্গী এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজের জন্য রাস্তা এমনিতেই বেশ সরু হয়ে গেছে। এ অবস্থায় বিশ্ব ইজতেমা উপলক্ষে হাজার হাজার মানুষ তাদের মালামাল নিয়ে রাস্তায় নামছেন। রাস্তা থেকে হেঁটে তারা তুরাগ তীরে যাচ্ছেন। সব মিলিয়েই যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিকের উত্তরা বিভাগের পশ্চিম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সাইফুল মালিক ঢাকা পোস্টকে বলেন, উত্তরা এলাকায় এমনিতেই সব সময় গাড়ির চাপ একটু বেশি থাকে। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমায় অংশ নিতে মুসল্লিরা আজ থেকেই আসতে শুরু করেছেন। ফলে যানজট বেড়েছে। ইজতেমা চলাকালে উত্তরা ও টঙ্গী এলাকায় যান চলাচল এমনিতেই সীমিত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com