শিরোনাম :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মহানগর নাট্যমঞ্চে হকাররা হলুদ-সবুজ চিহ্নিত এলাকায় ব্যবসা করতে পারবেন : মেয়র তাপস

মহানগর নাট্যমঞ্চে হকাররা হলুদ-সবুজ চিহ্নিত এলাকায় ব্যবসা করতে পারবেন : মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ডিএসসিসি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লাল চিহ্নিত এলাকায় হকাররা ব্যবসা করতে পারবেন না, তবে হলুদ-সবুজ চিহ্নিত এলাকায় ব্যবসা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা পর্যায়ক্রমে লাল, হলুদ, সবুজ এলাকা চিহ্নিত করে দেবো। সবুজে আপনারা নির্দ্বিধায় ২৪ ঘণ্টা ব্যবসা করতে পারবেন। হলুদ চিহ্নিত স্থানে আপনারা নির্ধারিত সময়ে ব্যবসা করতে পারবেন। কিছু কিছু সময় খালি করে দিতে হবে। যেহেতু যানবাহন চলাচল করে তা মাথায় রেখে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটা নির্ধারিত সময়ের পরে খালি করে দিতে হবে। আপনাদের কেউ উচ্ছেদ করতে আসবে না। এভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। পর্যায়ক্রমে সেগুলো আপনাদের সাথে বসে আমরা ঠিক করব। কিন্তু আপনারা যদি আমাকে না দেখান (লাল চিহ্নিত সড়কে বসা থেকে বিরত থাকা) তাহলে আমিও আপনাদেরকে দেখাতে পারব না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। তাহলে আমরা সচল ঢাকা ও সুন্দর ঢাকা গড়তে পারব।’

দুটো সড়ক ইতোমধ্যে লাল চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মাত্র দুটো সড়ক ও সংলগ্ন এলাকা লাল চিহ্নিত করেছি। একটি হলো বঙ্গভবন থেকে জিরো পয়েন্ট ও মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসাদ পুলিশবক্স হয়ে জিরো পয়েন্ট। আরেকটি নগর ভবনের সামনের সড়ক ফিনিক্স সড়ক। এখানে আপনারা বসবেন না।’
সুন্দর ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রত্যাশা করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আপনারা সিটি করপোরেশনের অংশীজন। আপনাদের জন্যই সিটি করপোরেশন। সুতরাং সিটি করপোরেশনের নীতিমালা, নির্দেশনা পালন করলে আপনারাই উপকৃত হবেন। সিটি করপোরেশন আপনাদের প্রতিপক্ষ না। আপনাদের সকল দুঃখ, দুর্দশা, কষ্ট লাঘব করার একমাত্র প্রতিষ্ঠান হলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু আমি তখনই আপনাদের উপর আস্থা রাখতে পারব, যখন আপনারা করপোরেশনের নির্দেশনা পালন করবেন। আপনারা শৃঙ্খলাবদ্ধ হবেন। আপনারা সুষ্ঠু নিয়ম নীতি বাস্তবায়নে এগিয়ে আসবেন।’

সাধারণত সংবর্ধনা নেন না উল্লেখ করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমি সংসদ সদস্য হওয়ার পরে জীবনের কোনও সময় সংবর্ধনা নিই নাই। মেয়র নির্বাচিত হওয়ার পরেও আমি কোনো সংবর্ধনা নেইনি। আজকে এই প্রথম আমি আপনাদের মাঝে এসেছি, আপনাদের এই সংবর্ধনা নেওয়ার জন্য। সেজন্য আমি আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ‘মেয়র মহোদয়ের প্রতি আমার একটি অনুরোধ থাকবে। একটি আবেদন থাকবে। হকার ব্যবস্থাপনায় আইন প্রণয়ন করতে হয়তো সময় লাগবে। কিন্তু অন্তত পক্ষে, আপনার আমলে যদি একটি নীতিমালা করে দেন, তাহলে হকাররা মাস্তানের অত্যাচার, পুলিশের অত্যাচার হতে রক্ষা পাবে।’

বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ভারতের ন্যাশনাল হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ বক্তব্য দেন।

উল্লেখ্য, বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com