বিনোদন ডেস্ক:
পারিবারিক গল্পের নতুন নাটক ‘মেজো ভাই’। চয়ন দেব-এর রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘মেজো ভাই’ নাটকে অভিনয় করেছেন মীরাক্কেলখ্যাত জনপ্রিয় অভিনয়শিল্পী সাইদুর রহমান পাভেল ও ইমু সিকদার। ইতিমধ্যে নাটকটি সোশ্যাল প্ল্যাটফরমে আলোচনায় এসেছে।
নির্মাতা জিয়াউদ্দিন আলম বলেন, আমি এর আগে কমেডি ও রোমান্টিক নাটক বেশি বানিয়েছি। নাটকে একটি পরিবারের গল্প বলার চেষ্টা করেছি। মা, ভাই-বোন, হাসি-কান্না সব মিলিয়ে গল্পটা আপনাদের আশাহত করবে না, নিঃসন্দেহ বলতে পারবেন- এটা আমার গল্প, আমাদের গল্প । আশা করছি এবারও নতুন নাটকটি সবাই পছন্দ করবে।
নাটক প্রসঙ্গে পাভেল বলেন, জিয়া ভাইয়ের সঙ্গে প্রথম কাজ এটি, আমি একটু কমেডি নাটক বেশি করেছি। এই প্রথম একটি সিরিয়াস গল্পে কাজ করেছি। অলরেডি মেজো ভাই নাটকের জন্য ভীষণ সাড়া পাচ্ছি। এতটা সাড়া পাব, ভাবিনি। দর্শক গল্প ও অভিনয় ভীষণ উপভোগ করছেন। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।
ইমু সিকদার বলেন, আমাদের জুটি দর্শক বেশ পছন্দ করে। তারা আমাদের একসঙ্গে নিয়মিত দেখতে চায়। তাদের কথা মাথায় রেখেই একত্রে কাজ করছি। কারণ, দর্শকদের জন্যই আমরা। এই নাটকটি দেখে দর্শক আনন্দ পাবে। আশা করি, আমাদের জুটির নতুন নাটকটি সবার ভালো লাগবে।
নাটকটি ইতিমধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে।
Leave a Reply