শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিদ্যুতের বাণিজ্যিক ব্যবহার রোধে অভিযান

বিদ্যুতের বাণিজ্যিক ব্যবহার রোধে অভিযান

নিজস্ব প্রতিবেদক:

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্রাহকসেবার মান উন্নয়ন ও আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার রোধে অভিযান চালিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। আজ বুধবার রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গুলশানে দুটি ও বনানীতে একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে গ্রাহকদের রাজউকের বাণিজ্যিক ভবন ব্যবহারের সার্টিফিকেট গ্রহণের নোটিশ দেওয়া হয়েছিল। অন্যথায় সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয়।

অভিযানকালে ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া বলেন, এই প্লটগুলো আবাসিক প্ল্যানে নির্মাণ করা হলেও তাতে বাণিজ্যিক সংযোগ ব্যবহার করা হচ্ছিল। আমরা আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ ব্যবহার না করার জন্য আগে থেকেই গ্রাহকদের নোটিশ দিয়ে আসছি। তারা যেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতিপত্র গ্রহণ করে। তবে নির্দিষ্ট সময়ের পরেও যারা ডকুমেন্ট জমা দেননি, তাদের সংযোগগুলো আজ বিচ্ছিন্ন করা হচ্ছে।

তিনি বলেন, আমরা মোট ১৭৮টি ভবন মালিককে চিঠি দিয়েছিলাম। যথাযথ ডকুমেন্টস না থাকায় এখন পর্যন্ত ২৮টি ভবনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ধারাবাহিকভাবে আমাদের এ অভিযান চলবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com