শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বায়রার সভায় হাতাহাতি

বায়রার সভায় হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক:

সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বিতর্কে রিক্রুটিং এজেন্সির সংগঠন বায়রার মতবিনিময় সভায় হট্টগোল ও হাতাহাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেলে শেরাটনে ‘কম খরচে, দ্রুত কর্মী প্রেরণের নিমিত্তে, মালয়েশিয়ার শ্রমবাজার বায়রার সকল সদস্যের জন্য উন্মুক্ত করার দাবি’ শিরোনামে এ মতবিনিময় সভা হয়।

আগামীকাল শনিবার মালয়েশিয়ার নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তার দু’দিন আগে রিক্রুটিং এজেন্সিগুলোর ব্যবসায়িক বিরোধ প্রকাশ্যে এলো। অনিয়মের অভিযোগে ২০১৮ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। ২০২১ সালে সমঝোতা স্মারক সইয়ের পর গত আগস্ট থেকে কর্মী নিচ্ছে দেশটি।

পাঁচ মাসে প্রায় আড়াই লাখ কর্মীর চাহিদাপত্র এলেও ৫০ হাজার ৯০ জন বাংলাদেশি যেতে পেরেছেন। প্রথমে ‘সিন্ডিকেট’ নামে পরিচিত ২৫ রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর কাজ দেওয়া হলেও, পরে আরও ৭৫ এজন্সিকে যুক্ত করা হয়। কর্মীপ্রতি ৭৮ হাজার ৯৮০ টাকা খরচ নির্ধারণ করা হলেও, এজেন্সিগুলো চার থেকে পাঁচ গুণ টাকা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

গতকালের মতবিনিয়ম সভায় বায়রার সদস্যরা বলেন, ১ হাজার ৭০০ রিক্রুটিং এজেন্সির মধ্যে মাত্র ১০০টি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারছে। বাকি এজেন্সিগুলোও যেন কর্মী পাঠাতে পারে, সে জন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মিডওয়ে ওভারসিজ লিমিটেড নামের এজেন্সির মালিক মোহাম্মদ রফিকুল হায়দার ভূঁইয়া বক্তব্য দিতে শুরু করলে হট্টগোল ও ধাক্কাধাক্কির সূত্রপাত হয়। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজ পাওয়া এবং না পাওয়া এজেন্সির মালিকরা হাতিহাতিতে জড়ান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় মঞ্চে ছিলেন বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ এমপি, বর্তমান সভাপতি আবুল বাসার, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি নুর আলী, সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনসহ জ্যেষ্ঠ নেতারা।

সাধারণ সদস্যরা অভিযোগ করেন, জ্যেষ্ঠ নেতারা শুরুতে সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হলেও নিজেরা কর্মী পাঠানোর কাজ পাওয়ায় চুপ হয়ে গেছেন। মতবিনিময় সভায় বক্তৃতা করা ২০টি এজেন্সি মালিক সিন্ডিকেট ভেঙে সবার জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানান। টাওয়ার ট্রেড এজেন্সির মালিক ইছহাক খান বলেন, সবাইকে সুযোগ না দিলে সিন্ডিকেটের ১০০ এজেন্সিকে প্রতিহত করা হবে। সবাই কাজ না পেলে বন্ধ থাকুক মালয়েশিয়ার শ্রমবাজার।

বায়রা সভাপতি বলেন, ১০০ এজেন্সি কর্মী পাঠাতে পারবে। কাকে রেখে কাকে দেওয়া হবে ব্যবসা? এ সময় বায়রা সদস্যরা লটারির দাবি জানান। তবে আবুল বাসার বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশ মিলে সমঝোতার মাধ্যমে সব কিছু নির্ধারণ করতে হবে। সরকার সমঝোতা স্মারক পরিবর্তন করে যেন সবাইকে ব্যবসার সুযোগ দেয়- এ দাবি জানাব। মালয়েশিয়ার মন্ত্রীকেও বিষয়টি জানানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com