শিরোনাম :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর ঢামেকে অগ্নিকাণ্ড: তাড়াহুড়া করে নামতে গিয়ে রোগীর মৃত্যু

রাজধানীর ঢামেকে অগ্নিকাণ্ড: তাড়াহুড়া করে নামতে গিয়ে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ডায়ালাইসিস সেন্টারের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে ভবন থেকে নামতে গিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই রোগীর নাম উদ্দিন (৬০)। তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের চারতলায় কিডনি ডায়ালাইসিস ইউনিটে আগুন লাগে। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে হাসপাতাল। এতে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনরা। অনেকেই দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করেন। নামার সময় জসিম উদ্দিন সিঁড়িতে পড়ে অচেতন হয়ে পড়েন।

জসিম উদ্দিনের বোনের ছেলে ইমতিয়াজ মাহমুদ জানান, তার মামার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। হার্টের সমস্যা ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে তিনি গত শনিবার রাতে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন।
ইমতিয়াজ আরও জানান, আগুন লাগার সময় তার মামা বেডে ছিলেন। চারতলা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করেন। এ সময় তিনি তার মামাকে নিয়ে নিচে নামার সময় তার মামা অসুস্থ হয়ে সিঁড়িতে পড়ে যান। দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অসুস্থতার কারণে জসিম উদ্দিন নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় আজ রোববার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে তারা ছোটাছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এসি থেকে আগুনের সূত্রপাত হয়। বেলা ৩টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩টা ১২ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com