নিজস্ব প্রতিবেদক:
প্রতীকী ছবি
রাজধানীর শ্যামপুরে চাঁদনী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সাড়ে ১১টায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। ৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এই ডিউটি অফিসার।
Leave a Reply