মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে ২শ ৫০ গ্রাম গাঁজাসহ মসুদ মিয়া ওরফে সলই (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর মডেল থানাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ।
বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর ফাঁড়ির এসআই শাহ আলম, এএসআই মোশাহিদ কামালসহ শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
শেরপুর ফাঁড়ি পুলিশ জানায়, গ্রেফতারকৃতের দেহ তল্লাশি করে তার পরনের জ্যাকেটের পকেট থেকে ২শ ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মসুদ মিয়া মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণগ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
এব্যাপারে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply