শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৪৮ বছরে পদাপন করেছে ডিএমপি

৪৮ বছরে পদাপন করেছে ডিএমপি

নিজেস্ব প্রতিবেদক :

ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) ৪৮ বছরে পা দিয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে ডিএমপি।

এদিন বিকাল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কর্মসূচি।

শান্তির শপথে বলিয়ান- এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে রাজধানী ঢাকার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে ডিএমপি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৬ সালের ১লা ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় পুলিশের এই সর্ববৃহৎ ইউনিট।

 

বিকালের শোভাযাত্রায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব স্তরের পুলিশ সদস্য অংশগ্রহণ করবেন। থাকবেন ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী ও ব্যান্ড দল, সোয়াট, বোমা ডিসপোজালসহ অন্যান্য ইউনিটের সদস্যরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটবেন। রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বিকাল ৪টা ১৫ মিনিটে ডিএমপির সার্বিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এরপর সন্ধ্যা ৬টায় একই ভেন্যুতে হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এছাড়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণকারী জীবিত পুলিশ সদস্য ও আমন্ত্রিত অন্যান্য অতিথিরা।

ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি ও ডিএমপির কমিশনার পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক নগরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বর্তমানে ডিএমপিতে ৫৭টি বিভাগ ও ৫০টি থানা রয়েছে। একজন পুলিশ কমিশনার, ছয়জন অতিরিক্তি পুলিশ কমিশনার, ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৫৭ জন উপ-পুলিশ কমিশনারসহ প্রায় ৩৪ হাজার পুলিশ সদস্য কর্মরত আছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com