যুগ-যুগান্তর
বাংলাদেশ আসা ভারতের আট নাগরিক। বাংলা ভাষার প্রতি ভালোবাসা,
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে সামনে রেখে বাংলা ভাষার প্রতি ভালোবাসার টানে ভারত থেকে বাইসাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন পশ্চিমবঙ্গের আট নাগরিক। তারা বর্তমানে পাবনারয় অবস্থান করছেন।
বাংলাদেশের উদ্দেশে তারা চলতি মাসের ১৪ তারিখ রওনা হন। ভারতের পশ্চিমবঙ্গের হুগলির চন্দননগর থেকে তারা এ যাত্রা শুরু করেন।
এরা হলেন- মহুয়া ব্যানার্জি, তার স্বামী শিক্ষক শৈবাল ব্যানার্জি। শ্রীকান্ত মন্ডল, প্রণব মাইতি, প্রসেনজিৎ সরকার, রমজান আলী, অঞ্জন দাস ও সত্যব্রত ভান্ডারী।
২১ ফেব্রুয়ারি ভারতের এই আট নাগরিক কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তারা শহীদ ভাষা সৈনিকদের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।
১৫ ফেব্রুয়ারি রানাঘাট-দর্শনা হয়ে আলমডাঙ্গা দিয়ে কুষ্টিয়া প্রবেশ করেন তারা। ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দর্শন করে কুষ্টিয়ার শিলাইদহঘাট হয়ে নদীপথে প্রবেশ করেন জেলা শহর পাবনায়।
জানা গেছে, শুক্রবার সকালে জেলা শহর পাবনার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান পরিদর্শন করবেন তারা। বিকেলে তারা যাত্রা করবেন ঢাকার উদ্দেশে।
Leave a Reply