কক্সবাজার প্রতিনিধি:
আমাদের চকরিয়া আমরা সাজাবো এ শ্লোগানকে সামনে রাখে রেমিটেন্স যোদ্ধারা নিরলস কাজ করে যাচ্ছেন। তারেই নিরিখে চকরিয়া প্রবাসী ইউনিয়নের উদ্যোগে বিশাল এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত ১৭ ই ফেব্রুয়ারীর ২০২৩ ইং সংযুক্ত আরব আমিরাতে আজমানে স্পেসি অভিজাত হোটেল হল রুমে চকরিয়া রাজনৈতিক নেতৃবৃন্দেরকে সংবর্ধিত করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থ সম্পাদক আবু আইয়ুব আনচারী পরিচালনায়, চকরিয়া প্রবাসী ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মিজানুল হকের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া প্রবাসী ইউনিয়নে চকরিয়া উপজেলার উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক আবু মুচা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া প্রবাসী ইউনিয়নে কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা এহেছান চৌধুরী, কাকারা ইউনিয়নের চেয়ারম্যান সাহব উদ্দিন,শহিদুল ইসলাম বেনু, মোহাম্মদ আলী উপদেষ্টা, মোহাম্মদ ইকবাল।
আমাদের চকরিয়া আমরা সাজাবো ঐ শ্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন দুবাই থেকে,সোলাইমান আব্দু রাজ্জাক, এম কে সোহেল, জমির, সারজাহ থেকে ইয়াছিন আরাফাত, মনকির আব্দুল খালেক ,আজমান থেকে মিজানুর রহমান ইবনে এনাম, ফরহাদ, শহিদুল ইসলাম দরবেশী, মিজানুর রহমান, জসীম,ওমারকূইন থেকে নাছির উদ্দীন, ও রায়হান,প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply