শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পটুয়াখালীর চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

পটুয়াখালীর চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

পটুয়াখালীর প্রতিনিধি:
ফাইল ছবি

পটুয়াখালীর গলাচিপায় চোর সন্দেহে গণপিটুনি দেওয়ার পর লিটন খন্দকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, লিটন খন্দকার একজন পেশাদার চোর।
মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, সোমবার গভীর রাতে উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন খন্দকারের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নূরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে।

পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে ইঞ্জিনের নৌকায় পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামে আসেন লিটন খন্দকারসহ আরো তিন-চারজন। এরপর তারা কৌশলে নজরুল গাজীর বাড়িতে ঢুকেন। গভীর রাতে বাড়িতে চোরের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা নজরুল গাজীর ছেলে ইউসুফ গাজী ঘর থেকে বের হয়ে লিটনকে ধরে ফেলে। এ সময় লিটনের হামলায় ইউসুফ আহত হয়।

পরে ইউসুফ চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে লিটনকে ধরে গণপিটুনি দেন। এ সময় লিটনের সঙ্গীরা নৌকায় পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লিটন খন্দকারকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যান।

পানপট্টি ইউপি চেয়ারম্যান মাসুদ রানা জানান, চুরির সময় জনতার হাতে ধরা পড়ে গণধোলাই খেয়ে লিটনের মৃত্যু হয়।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে। তিনি একজন পেশাদার চোর। এ ঘটনায় গৃহকর্তা নজরুল গাজীর স্ত্রী আকিনুর বেগম বাদী হয়ে মঙ্গলবার গলাচিপা থানায় একটি মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com